ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

উচ্চশিক্ষার উন্নয়নে কৌশলগত পরিকল্পনা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের উচ্চশিক্ষা বিশ্বমানে উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। রোববার ঢাকায় সিরডাপ অডিটোরিয়ামে ’ড্রাফট স্ট্রাটেজিক প্লান ফর হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ : ২০১৭-২০৩০’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, ২০৩০ সাল নাগাদ উচ্চশিক্ষার জন্য একটি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এজন্য বিভিন্ন কমিটি তাদের সুপারিশমালা পেশ করেছে এবং একটি খসড়া পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। উন্মুক্ত ও সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে। অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো এতে থাকবে। বর্তমানের তথ্যের ভিত্তিতে ভবিষ্যতের জন্য করণীয় নির্ধারণ করতে হবে। সকলের পরামর্শগুলো এতে সন্নিবেশিত করতে অতি দ্রুত লক্ষ্য-নির্ভর একটি কৌশলগত পরিকল্পনা প্রণয়নের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

তিনি আরো বলেন, উচ্চশিক্ষার মান উন্নয়নে এক্রিডিটেশন কাউন্সিল আইন পাশ হয়েছে। উচ্চ শিক্ষা কমিশন গঠন করা হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা প্রথাগত ধারণার পরিবর্তন চাই। শিক্ষা হবে দক্ষতা-নির্ভর, যাতে একজন শিক্ষার্থী প্রকৃত অর্থে মানব সম্পদে পরিণত হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

উচ্চশিক্ষার উন্নয়নে কৌশলগত পরিকল্পনা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৪:৫৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭