ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর

শিবচরে ইয়াবাসহ আটক মা-ছেলে ও ক্রেতাকে কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

আকাশ জাতীয় ডেস্ক:

মাদারীপুরের শিবচর উপজেলায় ইয়াবা ব্যবসার অভিযোগে মা-ছেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক মাদক ক্রেতাকেও সাজা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত গভীর রাতে উপজেলার বহেরাতলা ইউনিয়নের সীমান্তবর্তী বাটেরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানার নেতৃত্বে এবং শিবচর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কালাম মাদবরের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ি থেকে ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

অভিযানে কালাম মাদবরের স্ত্রী সালমা (৪৫), ছেলে সাকিব আল হাসান (২৬) এবং মাদক ক্রেতা সরাব উদ্দিনকে (৪০) আটক করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ইয়াবা ব্যবসায়ী কালাম মাদবর পালিয়ে যান। এলাকায় তিনি ‘ইয়াবা কালাম’ নামে পরিচিত।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক ক্রেতা সরাব উদ্দিনকে ২ বছরের কারাদণ্ড এবং মা সালমা ও ছেলে সাকিব আল হাসানকে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল

শিবচরে ইয়াবাসহ আটক মা-ছেলে ও ক্রেতাকে কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

আপডেট সময় ০১:৪৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬