ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সোনারগাঁয়ে দুর্বৃত্তদের হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত

আকাশ জাতীয় ডেস্ক:  

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সংঘবদ্ধ দুর্বৃত্তদের হামলায় নজরুল ইসলাম (৫২) নামে এক সুতা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী শাহানূর বেগম আহত হয়েছেন। ঘটনার পর পুলিশের উধ্বর্তন কর্মকর্তাসহ সোনারগাঁ থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী শাহানূর বেগম জানান, মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামের বাড়িতে রাত সাড়ে ১২ টার দিকে ৫-৭ জনের সংঘবদ্ধ একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের বিল্ডিংয়ে প্রবেশ করে। এক পর্যায়ে দুজনকে দুটি কক্ষে হাত পা বেধে নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করে। চলে যাওয়ার সময় তাদের ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে। পরে আমার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয় ও মসজিদে মাইকিং করলে স্থানীয়রা বাড়িতে এসে আমাদেরকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তিনি আরও দাবি করেন, হামলাকারীরা প্রায় ৬০ হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

স্থানীয়রা জানান, নজরুল ইসলাম স্ত্রী ও পুত্রবধূকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। তার ছেলে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। দুই মেয়ের বিয়ে হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়কে সামনে রেখে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। আশা করি দ্রুত রহস্য উদঘাটন হবে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক সাঈদ বলেন, ঘটনার আদ্যোপান্ত নিয়ে তদন্ত করছে পুলিশ। বিষয়টি অন্য কিছু কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

সোনারগাঁয়ে দুর্বৃত্তদের হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত

আপডেট সময় ১২:১৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬