ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে দেশবাসীকে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ৪১৩ রানে অলআউট বাংলাদেশ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক ভবিষ্যতে বিশ্বে শোষণ নীতির জায়গা হবে না: ইরানের প্রেসিডেন্ট জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করছে সরকার: নাহিদ ইসলাম বিশেষ চাহিদাসম্পন্ন রিফাতের তৈরি গাড়িতে ঘুরলেন প্রধানমন্ত্রী রাজনীতির নামে নাসীরুদ্দীন পাটোয়ারীর ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারেনা: রাশেদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী হাসিনা দিয়েছিল যাবজ্জীবন সাজা, আর আল্লাহ বানালেন মন্ত্রী: ধর্মমন্ত্রী তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন স্বামী-স্ত্রী

ভবিষ্যতে বিশ্বে শোষণ নীতির জায়গা হবে না: ইরানের প্রেসিডেন্ট

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সাম্রাজ্যবাদী চিন্তা ও শোষণের নীতির ভবিষ্যতের বিশ্বে কোনো স্থান হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে ইরানি প্রেসিডেন্ট বলেন, ইরানের নীতি পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের ওপর প্রতিষ্ঠিত।

তিনি বলেন, সাম্রাজ্যবাদী মানসিকতা ও শোষণের রাজনীতি ভবিষ্যতের পৃথিবীতে টিকতে পারবে না। সহনশীলতা ইরানি সংস্কৃতির গভীরে প্রোথিত বলেও উল্লেখ করেন তিনি।

পেজেশকিয়ান আরও বলেন, নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম দেশটির ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে দেশের অগ্রগতি ও জাতীয় পরিচয় রক্ষার এই যাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগজি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, যখনই কোনো কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হয়, তখনই যুক্তরাষ্ট্র তার বদলে দায়িত্বহীন সামরিক তৎপরতার পথ বেছে নেয়।

তিনি প্রশ্ন তোলেন, এটি কি চাপ প্রয়োগের চেষ্টা, নাকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরেকটি জটিল সংঘাতে জড়িয়ে ফেলার ফলাফল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজযাত্রীদের ২৪ ঘণ্টা ১১ ভাষায় সেবা দেবে সৌদি আরব

ভবিষ্যতে বিশ্বে শোষণ নীতির জায়গা হবে না: ইরানের প্রেসিডেন্ট

আপডেট সময় ০১:২০:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬