ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুদ্ধ আরও জটিল করার হুঁশিয়ারি ইরানের, পাল্টা প্রস্তুতির সংকেত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

হরমুজ প্রণালি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা যখন চরমে, তখন যুক্তরাষ্ট্রকে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই জলপথের ওপর তাদের নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করা হলে তারা যুদ্ধকে এমন একপর্যায়ে নিয়ে যাবে যা সামলানো যুক্তরাষ্ট্রের জন্য অসম্ভব হয়ে পড়বে।

প্রণালির অচলাবস্থা নিরসনে মার্কিন সংকল্পের বিপরীতে ইরানও স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা নিজেদের অধিকার রক্ষায় শেষ পর্যন্ত লড়তে প্রস্তুত।

ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ এক কড়া বার্তায় জানিয়েছেন, হরমুজ প্রণালিতে ইরান যে নতুন ‘স্ট্যাটাস কো’ বা স্থিতাবস্থা তৈরি করেছে, তা যেকোনো মূল্যে বজায় রাখা হবে। ওয়াশিংটনের কাছে এটি ‘অসহনীয়’ মনে হলেও তেহরান পিছপা হবে না উল্লেখ করে তিনি বলেন, আমরা তো এখনো শুরুই করিনি।

সাম্প্রতিক যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এই গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ ধরে রাখাকেই বর্তমানে নিজেদের প্রধান বিজয় হিসেবে দেখছে ইসলামি প্রজাতন্ত্রটি।

গালিবাফের এই মন্তব্য এমন একসময়ে এলো যখন দুই পক্ষই সমুদ্রে সরাসরি সংঘাতে লিপ্ত হয়েছে। ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, পুনরায় বড় ধরনের যুদ্ধ শুরু হওয়া এখন কেবল সময়ের ব্যাপার এবং শত্রুপক্ষকে ঘায়েল করতে তাদের কল্পনার অতীত ‘সারপ্রাইজ’ বা বিশেষ ব্যবস্থা পরিকল্পনা করে রাখা হয়েছে।

গত সপ্তাহে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির দেওয়া বার্তারই প্রতিফলন দেখা যাচ্ছে এই হুঁশিয়ারিতে, যেখানে তিনি পারস্য উপসাগরের নৌ-চলাচলে ইরানের ‘নতুন ব্যবস্থাপনা’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন।

তেহরানের এই অনড় অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে, নিজেদের দাবি আদায়ে তারা সম্ভাব্য সব উপায়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুদ্ধ আরও জটিল করার হুঁশিয়ারি ইরানের, পাল্টা প্রস্তুতির সংকেত

আপডেট সময় ০৮:১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬