ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিল রাশিয়ান নৌযান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

অবরোধের মধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করেছে রাশিয়ান একটি নৌযান। এই সুপারইয়টটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ একজন মিত্রের সঙ্গে সংশ্লিষ্ট। ১৪২ মিটার (৪৬৫ ফুট) দীর্ঘ বিলাসবহুল নৌযান ‘নর্ড’ নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ ধনকুবের আলেক্সেই মর্দাশভের সঙ্গে যুক্ত, এটি দুবাই থেকে ওমানের মাসকাটে যাত্রা করেছে।

সাম্প্রতিক কয়েক মাসে ওই প্রণালি দিয়ে চলাচল করা অল্প কয়েকটি বেসরকারি জাহাজের একটি এটি।

পুতিনের ঘনিষ্ঠ মিত্র মর্দাশভকে আনুষ্ঠানিকভাবে এই বিলাসবহুল নৌযানের মালিক হিসেবে তালিকাভুক্ত করা হয়নি। তবে ‘নর্ড’-এর নথিতে দেখা যায়, ২০২২ সালে এটি তার স্ত্রীর মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত ছিল।

মেরিন ট্র্যাফিক প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, আনুমানিক ৫০ কোটি ডলারের (৩৭ কোটি পাউন্ড) বেশি মূল্যের ‘নর্ড’ শুক্রবার রাতে দুবাই ত্যাগ করে এবং রোববার সকালে ওমানের রাজধানীর একটি ঘাট, আল মুজ-এ পৌঁছায়।

হরমুজ প্রাণালি দিয়ে নৌযান চলাচল বর্তমানে যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় অনেক কমে গেছে। সাধারণত বৈশ্বিক অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়।

হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের অচলাবস্থা চলার মধ্যেই চলতি সপ্তাহে ইরান রাশিয়ার সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় যুক্ত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিল রাশিয়ান নৌযান

আপডেট সময় ১০:১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬