ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

চলতি বছর অর্থাৎ ২০২৬ সালেও সেনাবাহিনীকে একাধিক ফ্রন্টে লড়াই চালিয়ে যেতে হবে বলে সতর্ক করেছেন ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির। ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তিনি এ কথা বলেন। খবর আল আরাবিয়ার।

সোমবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে ইসরাইলি সেনাপ্রধান বলেন, ‘২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি সেনাবাহিনী একটি চলমান বহুমুখী সামরিক অভিযানে জড়িত রয়েছে। ২০২৬ সালও সম্ভবত এসব ফ্রন্টে যুদ্ধের বছর হিসেবেই কাটবে।’

এ সময় তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার কথা উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ‘সামনের দিনগুলোর বাড়তে থাকা সামরিক চাহিদা মোকাবিলায় জরুরি ভিত্তিতে আরও সেনা নিয়োগের প্রয়োজন রয়েছে।’

তার ভাষায়, ‘আগামী বছরগুলোতে আইডিএফের ওপর যে বাড়তি দায়িত্ব আসছে, তা সামাল দিতে ইসরাইলের জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো সেনাসদস্য ও যোদ্ধার সংখ্যা বাড়ানো।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান

আপডেট সময় ০১:১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬