ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ক্যাপ্টেনস কার্ড নিয়ে অসন্তোষ জানিয়ে তাপসের পোস্ট, পরে ‘ডিলিট’

আকাশ স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেওয়া ক্যাপ্টেনস কার্ড নিয়ে চরম অসন্তোষ জানিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তাপস বৈশ্য। অধিনায়কদের কার্ড দিয়ে অধিনায়ক এবং অধিনায়ক নন এমন ক্রিকেটারদের মধ্যে বৈষম্য তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

নিজের ফেসবুক পোস্টে চরম ক্ষোভ ও হতাশা উগড়ে দেন তিনি। যদিও পরবর্তীতে সেই পোস্ট মুছে ফেলেন।

সিলেটের এই সাবেক ক্রিকেটার লিখেছেন, ‘এই যুগের বৈষম্য! আগে থেকেই খেলা দেখতে অধিনায়কদের জন‍্য এসি বক্স আর অন‍্য জাতীয় দলের সতীর্থদের জন‍্য সাধারণ গ‍্যালারি! আর এখন তো কার্ড! একদিন ভিডিও করে সবাইকে বলবো, এই যুগেও কেমন বৈষম্য হয়!’

দেশের হয়ে ২১টি টেস্ট ও ৫৬টি ওয়ানডে খেলা তাপসের দাবি, ‘অধিনায়করা রাজা আর অন‍্যরা প্রজা! অধিনায়ক হলেই তুমি চৌধুরী, আর অন‍্য সতীর্থরা? খেলে তো সবাই মিলে ১১ বা ১৪ জন। খেলা ছেড়ে দেওয়ার পর সবাই জাতীয় খেলোয়াড়!’

অধিনায়কদের কাউকে কাউকে আনকোরা হিসেবে অভিহিত করেন তাপস। এ সময় সদ্য বিসিবিতে কোচ হিসেবে নিয়োগ পাওয়া সাবেক স্পিনার মোহাম্মদ রফিকের প্রসঙ্গ টেনে লিখেছেন, ‘রফিক ভাইয়ের মতো জনপ্রিয় খেলোয়াড় কয়জন অধিনায়ক আছেন। রফিক ভাই বসবেন সাধারণ গ্যালারিতে আর আনকোরা অধিনায়ক এসি বক্সে।’

ফেসবুক পোস্টে ক্যাপ্টেন’স কার্ডধারীদের ‘বাংলা সিনেমার চৌধুরী’ বলেও অভিহিত করেন তিনি। তাপস লিখেন, ‘অধিনায়কদের হেলথ ইনসুরেন্স দরকার, আর অন‍্য সতীর্থদের? এই বৈষম্যের কারণে আমি নিজেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় হিসেবে পরিচয় দিতেই লজ্জা বোধ করছি। এই যুগে এটা চরম বৈষম্য।

Tag :
আপলোডকারীর তথ্য

ক্যাপ্টেনস কার্ড নিয়ে অসন্তোষ জানিয়ে তাপসের পোস্ট, পরে ‘ডিলিট’

আপডেট সময় ০৫:০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬