ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

আকাশ স্পোর্টস ডেস্ক : 

হেনরি নিকোলস ও ডিন ফক্সক্রফটের জোড়া হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করেছে সফরকারীরা। জয় দিয়ে সিরিজ শুরু করতে স্বাগতিকদের করতে হবে ২৪৮ রান।

টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ শুরু থেকেই কিউই ব্যাটারদের চাপে রাখে। মাত্র ৭ রান করা ওপেনার নিক কেলিকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এরপর উইল ইয়াংকে সঙ্গে নিয়ে ৭৩ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন হেনরি নিকোলস। ইয়াংকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রিশাদ হোসেন। দলীয় ১২৭ রানে কিউই অধিনায়ক টম ল্যাথামকে বোল্ড করে ফেরান বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নিউজিল্যান্ড ১৬৫ রানের মধ্যে নিকোলস (৬৮) ও মুহাম্মদ আব্বাসকে (১৪) হারায়। হাফ সেঞ্চুরিয়ান নিকোলসের মূল্যবান উইকেটটি নেন রিশাদ।

সতীর্থদের আসা-যাওয়ার মাঝেই একপ্রান্ত আগলে রেখে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন ডিন ফক্সক্রফট। জশ ক্লার্কসন (৮) ও নাথান স্মিথকে (২১*) সঙ্গে নিয়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন এই মিডল অর্ডার ব্যাটার।

ফক্সক্রফট শেষ পর্যন্ত নাহিদ রানার ইয়র্কারে বোল্ড হয়ে ফেরেন। আউট হওয়ার আগে ৫৮ বলে ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। শেষ দিকে মূলত স্মিথের দায়িত্বশীল ব্যাটিংয়েই আড়াইশ রানের কাছাকাছি পৌঁছায় নিউজিল্যান্ড।

বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন দুটি করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট পান মিরাজ ও নাহিদ রানা।

ফক্সক্রফটকে ফেরালেন নাহিদ-

নাহিদের ইয়র্কারে বোল্ড হলেন ফক্সক্রফট। বল তার ব্যাটে লেগে স্টাম্প ভেঙে দেয়। ৮ চারে ৫৮ বলে ৫৯ রানে ফিরলেন ফক্সক্রফট। ক্রিজে নতুন ব্যাটসম্যান ব্লেয়ার টিকনার।

তাসকিনের শিকার ক্লার্কসন, ফক্সক্রফটের লড়াকু ফিফটি-

শেষের দিকে রান তোলার চেষ্টা করছে নিউজিল্যান্ড। এর মধ্যেই ক্লার্কসনকে বোল্ড করে কিউইদের ষষ্ঠ উইকেটের পতন ঘটিয়েছেন তাসকিন। অন্যদিকে একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নিয়েছেন ডিন ফক্সক্রফট। ১৬ বলে ৮ রান করে ফেরেন এই কিউই ব্যাটার। তার বিদায়ে ফক্সক্রফটের সঙ্গে গড়া ২৭ রানের জুটিও ভেঙে যায়। ৪২ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৯৩ রান। ক্লার্কসনের বিদায়ের পর সাত নম্বরে ব্যাটিংয়ে আসেন নাথান স্মিথ।

আব্বাসকে ফিরিয়ে জুটি ভাঙলেন শরিফুল-

নিউজিল্যান্ডের পঞ্চম উইকেটের জুটি ভাঙলেন শরিফুল ইসলাম। তার বলে উইকেটের পেছনে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আব্বাস। আউট হওয়ার আগে ৩০ বল খেলে ১৪ রান করেন এই কিউই ব্যাটার। আব্বাসের বিদায়ের পর ছয় নম্বরে নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন ক্লার্কসন। অন্যদিকে একপ্রান্ত আগলে রেখে ২০ রানে অপরাজিত আছেন ফক্সক্রফট।

এবার নিকোলসের প্রতিরোধ ভাঙলেন রিশাদ-

দলীয় ১৩১ রানে ফিরে যান হেনরি নিকোলস। রিশাদের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন এই ওপেনার। ক্যাচ লুফে নিতে ভুল করেননি লিটন দাস। ৮৩ বলে ৯টি চারে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। ছয়ে নেমেছেন ডিন ফক্সক্রফট। আব্বাস অন্য প্রান্তে ৩ রানে অপরাজিত।

ল‍্যাথামকে ফেরালেন বাংলাদেশ অধিনায়ক-

এবার নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথামকে ফেরালেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কিউই ক্যাপ্টেনকে সরাসরি বোল্ড করে সাজঘরে পাঠিয়েছেন তিনি। ১৫ বলে ১৪ রান করে হতাশ হয়ে মাঠ ছাড়েন কিউই অধিনায়ককে। এতে ১২৭ রানে তৃতীয় উইকেট হারাল সফরকারী নিউজিল্যান্ড। ভেঙে যায় হেনরি নিকোলস ও ল্যাথামের গড়া ৩৩ রানের তৃতীয় উইকেট জুটিও। ল্যাথামের বিদায়ের পর পাঁচ নম্বরে নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন মুহাম্মদ আব্বাস (২*)। অন্যদিকে একপ্রান্ত আগলে রেখে ৬৭ রানে অপরাজিত আছেন হেনরি নিকোলস।

ইয়াংকে ফিরিয়ে কিউইদের প্রতিরোধ ভাঙলেন রিশাদ

শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল নিউজিল্যান্ড। হেনরি নিকোলস ও উইল ইয়াংয়ের ব্যাটে গড়ে উঠেছিল দারুণ এক জুটি। ক্যাচ মিস ও রিভিউ নাটকের পর রিশাদ হোসেনের ঘূর্ণিতে ভেঙেছে কিউইদের সেই প্রতিরোধ।

২২তম ওভারে রিশাদের প্রথম বলে রিভার্স সুইপ করতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দেন ইয়াং। সেটি লুফে নেন তানজিদ হাসান। এতে ভাঙে কিউইদের ৭৩ রানের প্রতিরোধ। ৪২ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন ইয়াং। তার বিদায়ের পর চার নম্বরে ব্যাটিংয়ে নেমেছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। ১৯ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ১ উইকেটে ৭৯।

কিউইদের উদ্বোধনী জুটি ভাঙলেন শরিফুল-

নিউজিল্যান্ডের শুরুর জুটি ভাঙলেন শরিফুল ইসলাম। কিউই ওপেনার নিক কেলিকে বোল্ড করে সাজঘরের পথ দেখিয়েছেন এই গতিতারকা। সপ্তম ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইক পেয়ে শরিফুলকে একটি বাউন্ডারি হাঁকান নিক কেলি। তবে পরের বলেই লেগ সাইডে খেলতে গিয়ে বিপদ ডেকে আনেন তিনি। ব্যাটের কানায় লেগে বল সোজা আঘাত হানে লেগ স্টাম্পে। এতে ভাঙে নিউজিল্যান্ডের ২১ রানের উদ্বোধনী জুটি। আউট হওয়ার আগে ২৩ বলে এক চারে ৭ রান করেন কেলি। ৭ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ২৪ রান। ক্রিজে হেনরি নিকোলসের নতুন সঙ্গী হিসেবে যোগ দিয়েছেন উইল ইয়ং।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হারে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। মিরপুরে দিবারাত্রির এই ম্যাচটি শুরু হয়েছে সকাল ১১টায়। বাংলাদেশে এমন সময়ে ওয়ানডে ম্যাচ শুরু হওয়ার ঘটনা বেশ বিরল। মূলত বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের আহ্বানে সাড়া দিয়েই ম্যাচের সময় এগিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সরাসরি ২০২৭ বিশ্বকাপে জায়গা করে নিতে এই সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। আইপিএল ও পিএসএলের ব্যস্ততার কারণে নিউজিল্যান্ড এই সিরিজে তাদের নিয়মিত তারকাদের কাউকেই পাচ্ছে না। ফলে একেবারেই নতুন চেহারার অনভিজ্ঞ এক দল নিয়ে খেলতে এসেছে তারা। অন্যদিকে, ঘরের মাঠে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে বাংলাদেশ।

ঘরের মাঠে কিউইদের বিপক্ষে পরিসংখ্যানও স্বাগতিকদের আত্মবিশ্বাস জোগাচ্ছে। ২০০৪ সালের পর বাংলাদেশ সফরে এসে কোনো সিরিজের প্রথম ম্যাচ জিততে পারেনি নিউজিল্যান্ড। ২০০৮, ২০১০ ও ২০১৩ সালের সফরে সিরিজের উদ্বোধনী ম্যাচে হেরেছিল তারা। আর সবশেষ ২০২৩ সালে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল।

পাকিস্তানের বিপক্ষে খেলা তৃতীয় ওয়ানডের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানের জায়গায় শেষ মুহূর্তে দলে এসেছেন আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), হেনরি নিকোলস, নিক কেলি, মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেডেন লেনক্স ও উইলিয়াম ও’রুর্কি।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

আপডেট সময় ০৩:২০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬