ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

১৫ বছর পর ওয়ানডে খেলতে আসছে অজিরা, সূচি চূড়ান্ত

আকাশ স্পোর্টস ডেস্ক : 

আগেই চূড়ান্ত ছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সিরিজের বিষয়টি। তবে মাঠে গড়ানোর আগে এই সিরিজের সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আগের সূচি অনুযায়ী সীমিত ওভারের সিরিজ খেলতে ২ জুন বাংলাদেশে পা রাখার কথা ছিল অজিদের। তবে এদিন বাংলাদেশে আসছে না অস্ট্রেলিয়া। সিরিজটি ৫ জুন শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে নেয়া হয়েছে ৯ জুন। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পরের দুই ম্যাচ ১১ ও ১৪ জুন। এরপর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সংক্ষিপ্ত সংস্করণের এই সিরিজের তিনটি ম্যাচই গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৭, ১৯ ও ২১ জুন।

এই সফরের মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। এর আগে ২০০৬ ও সবশেষ ২০১১ সালে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল তারা। ২০১১ সালে মাইকেল ক্লার্কের নেতৃত্বাধীন অজিদের কাছে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছিল। এর আগে ২০০৬ সালে রিকি পন্টিংয়ের দলের কাছে হাবিবুল বাশারের দলও একই ব্যবধানে হেরেছিল।

তবে টি-টোয়েন্টিতে পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে। ২০২১ সালে একমাত্র দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসে টাইগারদের কাছে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল অস্ট্রেলিয়া। এবারের সফরে দুই দল তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার দর্শকদের জন্যও রয়েছে সুখবর। আগের সফরে সম্প্রচার জটিলতার কারণে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজটি অস্ট্রেলিয়ার দর্শকরা দেখতে পারেননি। তবে চলতি সপ্তাহে নতুন সম্প্রচার স্বত্ব চুক্তি হওয়ায় এবার আর সেই সমস্যা থাকছে না। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালের পর এবারই প্রথম বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত কোনো সাদা বলের দ্বিপক্ষীয় সিরিজ অস্ট্রেলিয়ায় সরাসরি সম্প্রচারিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

১৫ বছর পর ওয়ানডে খেলতে আসছে অজিরা, সূচি চূড়ান্ত

আপডেট সময় ০৫:৫৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬