ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের খেলা দেখতে গ্যালারিতে জাইমা রহমান

আকাশ স্পোর্টস ডেস্ক :

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ দল। শুক্রবার সিরিজের প্রথম ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

মিরপুরে দিবারাত্রির এই ম্যাচটি শুরু হয় সকাল ১১টায়। খেলা শুরুর ঘণ্টাখানেক পর ‘হোম অব ক্রিকেট’খ্যাত এই স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রীকন্যা। মাঠে বসে লিটন দাস ও তাসকিন আহমেদদের উৎসাহ দিতে দেখা যায় তাকে।

এর আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও খেলা দেখতে মাঠে এসেছিলেন জাইমা রহমান। তবে সেবার তাকে ঘিরে স্টেডিয়ামে খানিকটা ভিড় ও বাড়তি উন্মাদনা তৈরি হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই অনাকাঙ্ক্ষিত ভিড় এড়াতেই এবার আর প্রেসিডেন্ট বক্সে বসেননি তিনি। বরং প্রেসবক্সের উল্টো দিকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে বসে খেলা দেখছেন জাইমা।

সিরিজের উদ্বোধনী ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি স্বাগতিকদের। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী নিউজিল্যান্ড। ফলে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল আগে ফিল্ডিং করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশের খেলা দেখতে গ্যালারিতে জাইমা রহমান

আপডেট সময় ০১:৫১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬