ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিরতির আভাস দিলেন সালমান

আকাশ স্পোর্টস ডেস্ক : 

পাকিস্তানে চলছে দেশটির ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এই টুর্নামেন্টে খেলার মাঝেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সাময়িক বিরতির কথা ভাবছেন সালমান আলী আগা। এই ডানহাতি ব্যাটার জানিয়েছেন, গুরুত্বপূর্ণ বৈশ্বিক আসরগুলোতে সেরা ফর্মে পৌঁছানোর লক্ষ্যে তিনি বিভিন্ন ফরম্যাটে তার দায়িত্ব সতর্কতার সাথে মূল্যায়ন করছেন।

এক সংবাদ সম্মেলনে সালমান বলেন, অনেক উদ্বেগ রয়েছে। আমার বিশ্বকাপ ভালো যাচ্ছে না, পিএসএলও ভালো যাচ্ছে না। ২০২৭ বিশ্বকাপ এখনও অনেক দূরে এবং যেমনটা বলেছি, আমরা সেদিকেই মনোযোগ দেব। এ বছর আমাদের কোনো টি-টোয়েন্টিও নেই; ডিসেম্বর পর্যন্ত কোনো টি-টোয়েন্টি নেই।

তিনি আরও বলেন, এই পিএসএলের পর স্বাভাবিকভাবেই মনোযোগ থাকবে ওয়ানডে এবং টেস্ট ম্যাচের দিকে। যদি আমার মনে হয় যে ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির জন্য টি-টোয়েন্টি থেকে বিরতি নেওয়া উচিত তাহলে আমি অবশ্যই তা করবো।

আগামী বছর দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। সেই বিশ্বকাপে তিনি স্মরণীয় কিছুই করতে চান বলেও জানান সংবাদ সম্মেলনে।

তিনি বলেন, ৫০ ওভারের বিশ্বকাপ যেকোনো খেলোয়াড়ের জন্যই খুব বিশেষ, এবং এটি আমার জন্যও বিশেষ হবে। যদি আমাকে কিছু করতে হয়, আমি ভালো খেলার জন্যই তা করবো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিরতির আভাস দিলেন সালমান

আপডেট সময় ১০:২৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬