ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংস্কৃতিচর্চা না থাকলে জাতি ইতিহাস ভুলে যাবে: রিজভী লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জ্বালানি সংকট মোকাবিলায় দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর একইদিনে ইরানে নতুন করে হামলার হুমকি দিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংগীত বেশ অসুস্থ অবস্থায় আছে, সবাই দোয়া করবেন: ওমর সানী রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল শীতলক্ষ্যায় ফেরি থেকে নদীতে প্রাইভেটকার ট্রাইব্যুনালে বিটিআরসি কর্মকর্তা জুলাইয়ে ইন্টারনেট বন্ধ করা হয় পলকের নির্দেশেই: ট্রাইব্যুনালে বিটিআরসি কর্মকর্তা বাড়ি ফেরার পথে স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী

এখন থেকে কোচিং করাবেন আবদুর রজ্জাক

আকাশ স্পোর্টস ডেস্ক :

বিসিবি পরিচালক থাকাকালেই ‘লেভেল থ্রি’ কোচেস কোর্সে নাম লিখেছিলেন আবদুর রাজ্জাক। অস্ট্রেলিয়ান গেম এডুকেটর রস টার্নারের অধীনে প্র্যাকটিক্যাল শেষ করেছিলেন আগেই। তিন মাস সময় দেওয়া হয়েছিল অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার। কোচিং না করেও সেই প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন করেছেন সফলভাবে। ১০০ নম্বরের পরীক্ষায় ৯৯ পেয়ে প্রথম হয়েছেন তিনি।

জাতীয় দলের সাবেক এ বাঁহাতি স্পিনারের হাতে গতকাল লেভেল থ্রি কোর্সের সার্টিফিকেট তুলে দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। এই পরীক্ষায় ৮৮ নম্বর নিয়ে দ্বিতীয় হয়েছেন কোচ হান্নান সরকার। এক মার্কস কম পেয়ে যৌথভাবে তৃতীয় শাহরিয়ার নাফীস ও ডলার মাহমুদ। বিসিবি আয়োজিত এই কোর্সে ৩০ সাবেক ক্রিকেটার অংশগ্রহণ করেন। যেখানে পাস মার্ক ছিল ৭৫।

এই পরীক্ষায় সবচেয়ে কম ৮৬ নম্বর উঠেছে। এনামুল হক জুনিয়র যুক্তরাষ্ট্রের এমসিসি নিউলে কলেজ, চায়না ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে ফাতেমা তুজ জোহরা, অস্ট্রেলিয়ার পার্থ ক্রিকেট মেন্টরিং কোটায় মাহবুবুর রহমান সেলিম অংশগ্রহণ করেন। লেভেল থ্রি সার্টিফিকেট কোর্স সম্পন্ন করা রাজ্জাক কোচিং পেশায় যুক্ত হতে চান, ‘ঢাকা প্রিমিয়ার লিগে কোচিং করানোর সুযোগ থাকলে যোগ দেব। এখানে না পেলে অন্য কোথাও থেকে শুরু করব। কোচিং পেশায় যোগ দিতে চাই।’ রাজ্জাকের স্বপ্ন জাতীয় দলের স্পিন বোলিং কোচ হওয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

রোদে গেলেই ত্বক কালচে হয়ে যায়? সমাধান জানুন

এখন থেকে কোচিং করাবেন আবদুর রজ্জাক

আপডেট সময় ০৫:৫৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬