ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

বাংলাদেশকে জবাব দিতে পূর্ণ শক্তির পরিকল্পনায় নিউজিল্যান্ড

আকাশ স্পোর্টস ডেস্ক :  

সিরিজ খেলতে ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আজ প্রথমবারের মতো অনুশীলনও করেছে তারা। পরে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসেন কোচ রব ওয়াল্টার। সেখানে কথা বলেছেন প্রতিপক্ষ স্বাগতিক দলের পেস ইউনিট নিয়ে। স্পিনিং উইকেট বানানোর দরকার নেই বলেও মনে করেন তিনি।

অতীতে স্পিন নির্ভর উইকেট বানিয়ে সফরকারীদের ফাঁদে ফেলার রেকর্ড আছে বাংলাদেশের। তবে গেল মাসে সর্বশেষ ওয়ানডে সিরিজে পাকিস্তানের বিপক্ষে স্পিন সহায়ক উইকেটের বদলে স্পোর্টিং উইকেটে বানিয়েছিল টাইগাররা। আসন্ন সিরিজেও বাংলাদেশের স্পিন উইকেট বানানোর প্রয়োজন নেই বলেও মনে করেন এই কোচ।

ওয়াল্টার বলছিলেন, ‘আসলে আমার মনে হয় বাংলাদেশের দলের দারুণ কিছু পেসার রয়েছে। তাদের মনে হয় স্পিন উইকেট বানানোর দরকার নেই। ফলে আমাদের নিজেদের শক্তিমত্তা অনুযায়ী প্ল্যান করে মাঠে তা কাজে লাগাতে হবে।’

‘আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে ভিন্ন ভিন্ন কন্ডিশন মোকাবিলা করতেই হবে। ফলে নিজেকে সেভাবে প্রস্তুত রাখতে হবে। আমরা এখানের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পিচ দেখেছি, একদমই ভিন্নরকম স্পিন পেসের লড়াই মনে হয়েছে। আমরা নিজেদের দুই ধরনের উইকেটের জন্যই প্রস্তুত রেখেছি।’

পরে বাংলাদেশের কন্ডিশন নিয়ে ওয়াল্টার জানান, ‘অবশ্যই ভিন্ন ধরনের কন্ডিশন এখানে। আমরা চেষ্টা করছি সবকিছু বুঝে নিতে। এখানে অভ্যস্ত হতে কিছুটা সময় তো লাগবে। প্রথম ম্যাচের আগে যে কয়দিন সময় পেয়েছি তা হয়ত ভালোভাবে অভ্যস্ত হওয়ার জন্য যথেষ্ট নয়। তবে এখানে শ্রীলঙ্কায় ‘এ’ দলের সিরিজ খেলে অনেকে এসেছে। সব মিলিয়ে ভালোই লাগছে।’

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু ১৭ এপ্রিল। ২০ তারিখ একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এরপর চট্টগ্রামে ২৩ এপ্রিল ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। একই মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ২৭ ও ২৯ এপ্রিল। দুই দলের শেষ টি-টোয়েন্টি হবে ২ মে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

বাংলাদেশকে জবাব দিতে পূর্ণ শক্তির পরিকল্পনায় নিউজিল্যান্ড

আপডেট সময় ০২:৪৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬