ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইসিসির মাসসেরা ক্রিকেটার স্যামসন

আকাশ স্পোর্টস ডেস্ক : 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মার্চ মাসের সেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে। পুরুষদের বিভাগে ভারতের ওপেনার সাঞ্জু স্যামসন এবং নারীদের বিভাগে নিউজিল্যান্ডের অলরাউন্ডার অ্যামেলিয়া কার মাসসেরার পুরস্কার জিতেছেন।

মঙ্গলবার প্রকাশিত তালিকায় সতীর্থ জাসপ্রিত বুমরাহ ও দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান কনর এস্তেহেইজেনকে পেছনে ফেলে এই সম্মাননা পান স্যামসন। অন্যদিকে, নারী বিভাগের লড়াইয়ে অস্ট্রেলিয়ার বেথ মুনি ও দক্ষিণ আফ্রিকার পেসার আয়াবঙ্গা খাকা-কে হারিয়ে সেরা হন কার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্যামসন। টুর্নামেন্টের শেষ দিকে দলে সুযোগ পেয়ে তিনি দুর্দান্ত ধারাবাহিক পারফরম্যান্স করেন। শেষ তিন ম্যাচেই আশির বেশি রান করে দলের জয়ের ভিত গড়ে দেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার এইট পর্বে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে সেমিফাইনালে তোলেন তিনি।

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করেন ৮৯ রান, আর ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে একই রানে আবারও উজ্জ্বল ছিলেন স্যামসন। পুরো আসরে পাঁচ ইনিংসে ৩২১ রান করে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি এবং জায়গা করে নেন সেরা একাদশে।

অন্যদিকে, নিউজিল্যান্ড অধিনায়ক অ্যামেলিয়া কার ব্যাট ও বল, দুই বিভাগেই ছিলেন অনন্য। মার্চে চারটি একদিনের ম্যাচে ১৭৬ রান করার পাশাপাশি লেগ স্পিনে ১৮ উইকেট নেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে হোয়াইটওয়াশ করতে সহায়তা করে সিরিজ সেরাও হন কার।

টি-টোয়েন্টি ফরম্যাটেও সমানভাবে উজ্জ্বল ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ২৭৬ রান করার পাশাপাশি বল হাতে নেন ছয় উইকেট, যা তার অলরাউন্ড দক্ষতারই প্রমাণ।

বিশ্বকাপে নায়কোচিত পারফরম্যান্সের পর এবার আইসিসির মাসসেরার স্বীকৃতি পেয়ে নিজের ধারাবাহিকতার আরেকটি মাইলফলক স্পর্শ করলেন সাঞ্জু স্যামসন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আইসিসির মাসসেরা ক্রিকেটার স্যামসন

আপডেট সময় ০৪:২১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬