ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মানব রচিত আইন এ বাংলায় চলতে দেওয়া হবে না: চরমোনাইর পীর

আকাশ জাতীয় ডেস্ক:

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, এ বাংলার দক্ষিণে বঙ্গোপসাগর থেকে ইসলামের বিজয় শুরু হয়েছে। আল্লাহর দেওয়া দ্বীনের পথে থাকলে এ বিজয় সারা বাংলায় ছড়িয়ে পরবে। আমাদের মধ্যে ঐক্য থাকলে ইনশাআল্লাহ সারা দেশে দ্বীনের দাওয়াত দিতে পারব। আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, আর তার জমিনে আইন চলবে আল্লাহর। মানব রচিত আইন এ বাংলায় চলতে দেওয়া হবে না।

সোমবার (১৩ এপ্রিল) বিকালে ইসলামী আন্দোলন তালতলী উপজেলার তরবিয়ত সভায় তিনি এসব কথা বলেন।

চরমোনাইর পীর বলেন, কালজয়ী শান্তির প্রতীক ইসলাম। তাই এ বাংলায় ইসলামের আইন বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যেতে হবে।

তিনি বলেন, আমাদের সবাইকে প্রথমে একজন ইসলামের কর্মী হতে হবে। তারপর ধাপে ধাপে এগিয়ে গিয়ে ইসলামের আইন বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ তালতলী উপজেলার সভাপতি মাওলানা মো. আফজাল হোসাইনের সভাপতিত্বে মডেল মসজিদের হলরুমে আয়োজিত তরবিয়ত সভায় বক্তব্য রাখেন- বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও বরগুনার কেওড়াবুনিয়া দরবার শরিফের পির মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, ইসলামী আন্দোলন বরগুনা জেলা সভাপতি মুফতি মিজানুর রহমান কাশেমী, সেক্রেটারি মাওলানা আবদুস সাকুর ও ইসলামী আন্দোলন আমতলী উপজেলা সভাপতি মুফতি মাওলানা মো. ওমর ফারুক জেহাদি প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মানব রচিত আইন এ বাংলায় চলতে দেওয়া হবে না: চরমোনাইর পীর

আপডেট সময় ১১:৩৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬