ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

ঝিনাইদহে ৫’শ বোতল ফেনসিডিলসহ আটক ১

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল এলাকা থেকে ৫’শ বোতল ফেনসিডিলসহ মিলন হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার গভীর রাতে তাকে আটক করা হয়। মিলন হোসেন মহেশপুর উপজেলার পারগোপালপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি দাউদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শহরের বাসটার্মিনাল এলাকা দিয়ে মাদক ব্যবসায়ীরা ফেনসিডিল পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিলন হোসেনকে আটক করা হয় এবং উদ্ধার করা হয় ৫’শ বোতল ফেনসিডিল। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।

এ দিকে পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে সদর থানায় ২০ জন, শৈলকুপা থেকে ২১ জন, হরিণাকুন্ডু থেকে ৪ জন, কালীগঞ্জ থেকে ১ জন, কোটচাঁদপুর থেকে ১ জন ও মহেশপুরে ১২ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

ঝিনাইদহে ৫’শ বোতল ফেনসিডিলসহ আটক ১

আপডেট সময় ০২:৫৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭