ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

সম্পত্তির লোভে নির্যাতনের পর শিশুকে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের দুই দিন পর ধানক্ষেত থেকে শরিফা খাতুন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সম্পত্তির লোভে নির্যাতনের পর তাকে হত্যা করে আপন দুলাভাই। শিশুটির হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার সকালে রাজপথে নেমেছেন তার শিক্ষক ও সহপাঠীরা। অভিযুক্ত দুলাভাই অন্তর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার বোয়ালীয়া ইউনিয়নের লালাপুর গ্রামে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গোমস্তাপুরের বাংগাবাড়ি ইউনিয়নের যোগীবাড়ি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শরিফা গত শুক্রবার নানার সঙ্গে মকরমপুর গ্রামে খালার বাড়ি বেড়াতে যায়। সেখানে একটি তাফসির মাহফিলে অংশ নেওয়ার পর বিকেল থেকে সে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করার পর পুলিশ ছায়া তদন্ত শুরু করে। অবশেষে রোববার বিকেলে গ্রেপ্তার দুলাভাই অন্তর আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ধানক্ষেত থেকে শরিফার মরদেহ উদ্ধার করা হয়।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, অভিযোগ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই আসামিকে আটক ও মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বশুরের সম্পত্তির বড় একটি অংশ পাওয়ার লোভে এবং লালসা চরিতার্থ করতে দুলাভাই অন্তর আলী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

গোমস্তাপুর থানার উপপরিদর্শক আব্দুল আউয়াল জানান, সুরতহাল রিপোর্টে শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং আসামি নিজেই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ মামলাটির পরবর্তী আইনগত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

এদিকে সোমবার সকালে বাংগাবাড়ি তেলিপাড়া বাজারে বাংগাবাড়ি দাড়িপাতা নুরানি মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা মানববন্ধনের আয়োজন করেন। হাতে লেখা নানা প্ল্যাকার্ড নিয়ে ছোট শিশুরা তাদের সহপাঠী হত্যার বিচার দাবি করেছে।

শরিফার সহপাঠী হুরায়রা কেঁদে কেদে বলে, ‘শরিফাকে আল্লাহর কাছে যে পাঠিয়েছে, তাকে বেশি করে মারো।’

মাদ্রাসার সহসভাপতি তোফাজ্জল হকের সভাপতিত্বে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান সারিকুল ইসলাম সাদ্দাম, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, অধ্যক্ষ মোস্তফা কামাল, জামায়াত নেতা ডা. আবদুল গনি, বিএনপি নেতা মেসবাহুল হক বুলেট, প্রধান শিক্ষক আব্দুর রহিম প্রমুখ। বক্তারা অপরাধীকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসি কার্যকর করার জোর দাবি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

সম্পত্তির লোভে নির্যাতনের পর শিশুকে হত্যা

আপডেট সময় ০৬:২০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬