ঢাকা ১২:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বোর্ড ভাঙার প্রক্রিয়ায় লবিংয়ে ব্যস্ত ‘স্বনামধন্য’ ক্রিকেটার: আসিফ মাহমুদ

আকাশ জাতীয় ডেস্ক:

বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ কেন্দ্র করে গুরুতর অভিযোগ তুলেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার দাবি, বর্তমান পর্ষদ ভেঙে ফেলার পর আইসিসি যেন কোনো ব্যবস্থা না নেয়, সে লক্ষ্যে একজন স্বনামধন্য ক্রিকেটার লবিং করছেন।

আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে সাবেক এই ক্রীড়া উপদেষ্টা এই গুরুতর অভিযোগ তোলেন। আসিফ মাহমুদ তার পোস্টে লিখেছেন, ‘অবৈধভাবে বোর্ড ভাঙার প্রক্রিয়ায় আইসিসি যেন কোনো ব্যবস্থা না নেয়, তা নিশ্চিত করার লক্ষ্যে একজন স্বনামধন্য ক্রিকেটার লবিংয়ে ব্যস্ত। এর অংশ হিসেবে সম্প্রতি তিনি সাবেক বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করেন। সেখানে তিনি আইসিসি প্রেসিডেন্ট অমিত শাহর পুত্র জয় শাহর সঙ্গে বৈঠকের ব্যবস্থা করে দিতে নাজমুল হাসান পাপনকে অনুরোধ জানান।’

বিসিবি নির্বাচনকে কেন্দ্র করেও ওই ক্রিকেটারের বিরুদ্ধে আগে একই ধরনের চেষ্টার অভিযোগ তুলেছিলেন আসিফ। সেই প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, ‘এর আগেও বিসিবি নির্বাচনের সময় তার বিরাট কোহলির মাধ্যমে জয় শাহকে রিচ করার চেষ্টার বিষয়ে বলেছিলাম। অবৈধভাবে বোর্ড ভেঙে দেওয়ার ক্ষেত্রে আইসিসি থেকে সম্ভাব্য আর্থিক নিষেধাজ্ঞা কিংবা অন্য কোনো ধরনের ব্যবস্থা যেন গ্রহণ না করা হয়, সেটি নিশ্চিত করতে জয় শাহকে অনুরোধ জানাতেই এসব লবিং।’

তিনি আরও যোগ করেন, ‘উল্লেখ্য, এর আগেও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইসিসির কঠোর ব্যবস্থা নেওয়ার নজির রয়েছে।’

বর্তমান রাজনৈতিক ও জাতীয় ইস্যু নিয়ে ব্যস্ত থাকলেও বিসিবির এই সংকট নিয়ে কেন মুখ খুলেছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন আসিফ মাহমুদ। তিনি মনে করেন, ‘আমি জাতীয়ভাবে গণভোট, জুলাই সনদ, অধ্যাদেশ বাতিল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকায় বিসিবির ব্যাপারে কিছু বলবো না ভেবেছিলাম। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আবারও পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিবাদের দোসরদের অন্তর্ভুক্তির পায়চারার খবর শুনে মনে হলো দেশবাসীর এসব জানা উচিত।’

এই পুরো প্রক্রিয়া সম্পর্কে সরকারের শীর্ষ পর্যায় অবগত কি না, সে বিষয়ে প্রশ্ন তুলেছেন সাবেক এই উপদেষ্টা। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার কি এসব বিষয়ে অবগত? নাকি সবাই মিলেই হচ্ছে সবকিছু?’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বোর্ড ভাঙার প্রক্রিয়ায় লবিংয়ে ব্যস্ত ‘স্বনামধন্য’ ক্রিকেটার: আসিফ মাহমুদ

আপডেট সময় ০৪:৪৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬