ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল হত্যা মামলায় আবুল বারকাতের জামিন আবেদন মঞ্জুর কারিকুলাম, শিক্ষক ও অবকাঠামোসহ শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে: ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিলেন জেলেনস্কি ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প রামিসা হত্যা মামলা: হাইকোর্টে শুনানির পেপারবুক প্রস্তুত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক দিল্লির বিমানবন্দরে কী ঘটেছে, জানালেন ডা. জাহেদ উর রহমান আগামী তিন মাসের মধ্যে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে চীনে : আশিক চৌধুরী

বিগ ব্যাশ লিগে বর্ষসেরার মনোনয়ন পেয়েছেন রিশাদ

আকাশ স্পোর্টস ডেস্ক :

বিগ ব্যাশে নিজের অভিষেক মৌসুমেই বাজিমাত করেছেন টাইগার স্পিনার রিশাদ হোসেন। তার দুর্দান্ত বোলিংয়ের সুবাদে হোবার্ট হারিকেন্স প্লে-অফে জায়গা করে নেয়। এবার তার পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি, হোবার্টের মৌসুম সেরা বিগ ব্যাশ খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন তিনি।

গেল বিগ ব্যাশ মৌসুমে ১১ ইনিংসে বল হাতে ১৫ উইকেট শিকার করেছেন রিশাদ। হোবার্ট হারিকেন্সের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। ওভারপ্রতি তিনি খরচ করেছেন মাত্র ৭.৮২ রান, তার বোলিং গড় ২০.৮৬। ২৬ রান খরচ করে ৩ উইকেট তুলে নেওয়া ছিল রিশাদের সেরা বোলিং ফিগার।

রিশাদ ছাড়াও তার দলের বর্ষসেরা বিগ ব্যাশ খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন নাথান এলিস, ক্রিস জর্ডান এবং নিখিল চৌধুরী।

বিগ ব্যাশের ২০২৫-২৬ মৌসুমে ভালো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেবে ক্রিকেট তাসমানিয়া। যার অংশ হিসেবে বুধবার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সংস্থাটি। সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম প্রকাশিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল

বিগ ব্যাশ লিগে বর্ষসেরার মনোনয়ন পেয়েছেন রিশাদ

আপডেট সময় ০৪:২৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬