ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

এক ফ্যাসিস্ট পালায় আরেক ফ্যাসিস্ট জন্মায়: ডা. মিতু

আকাশ জাতীয় ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ব্যাপক প্রচার চালিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। জনরায়ে সেটি পাশ হলেও বাস্তবে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন আলোচিত এই নেত্রী।

আজ সোমবার (৩০ মার্চ) বিকাল ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ফেরিফায়েড আইডিতে গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে হতাশা প্রকাশ করে পোস্ট দিয়েছেন ডা. মিতু।

তিনি লিখেছেন, ‘ছবিতে আমার হাতে যে লিফলেটটা ওটাতে লেখা দেশের চাবি আপনার হাতে।’

তিনি পোস্টে বলেন, একটা কথা মনে পড়লেই ভীষণ কষ্ট লাগে। তখন নিজেকেই বেইমান মনে হয়। আমি বাড়ি বাড়ি গিয়ে ‘দেশের চাবি আপনার হাতে’ লেখা লিফলেট নিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছি। মা-চাচি-খালাদের বসিয়ে বসিয়ে বুঝিয়েছি ‘হ্যাঁ’ ভোট দিলে তাদের সন্তানের চাকরির ক্ষেত্রে দলীয়করণ থাকবে না, যোগ্যরাই সুযোগ পাবে। বলেছি, চাইলেই আর কেউ খুন করে ক্ষমা পাবে না, রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না। বলেছি, কেউ দু’বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না।

তিনি আরও লিখেন, আজ সেই মানুষগুলোর সামনে আবার দাঁড়ানোর কথা ভাবলেই ভয় লাগে। মনে হয় তারা হয়তো বলবে ‘হ্যাঁ হ্যাঁ, অনেক দেখছি… কিছুই তো বদলায়নি। আগেও যেমন ছিলাম, এখনো তাই। ’

ডা. মিতু উল্লেখ করেন, যুগে যুগে আমরা পরিবর্তনের স্বপ্ন নিয়ে এগিয়ে যাই, আর বারবার কিছু লোভী বেইমান সেই স্বপ্নগুলো ভেঙে দেয়। দেশ পরিবর্তনের স্বপ্ন অধরাই রয়ে যায়। এক ফ্যাসিস্ট পালায় আরেক ফ্যাসিস্ট জন্মায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

এক ফ্যাসিস্ট পালায় আরেক ফ্যাসিস্ট জন্মায়: ডা. মিতু

আপডেট সময় ০৬:০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬