ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কারিগরি শিক্ষার ওপর আমাদের উন্নয়ন নির্ভর করছে: শিক্ষামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কারিগরি শিক্ষার উন্নয়নে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষামন্ত্রী শুক্রবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের বৃত্তি ব্যবস্থাপনা বিষয়ে ’স্টাইপেন্ড কমপ্লায়েন্স এন্ড ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন,কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। এর উপরই আমাদের অগ্রগতি নির্ভর করে। দক্ষতা অর্জন করতে পারলে সারা পৃথিবীতেই আমাদের তরুণদের কাজ করার সুযোগ রয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা হওয়া উচিত দক্ষতা নির্ভর। কারণ দক্ষতা অর্জন করতে না পারলে শিক্ষা নিয়ে অনেককেই বেকারত্বের যন্ত্রণা ভোগ করতে হয়। দক্ষতাবিহীন শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য বোঝাস্বরূপ।

বর্তমান সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে। এর মধ্যে কারিগরি শিক্ষাকে সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে শতকরা ১৪ ভাগের বেশি শিক্ষার্থী কারিগরি শিক্ষায় পড়ালেখা করছে।

শিক্ষামন্ত্রী বলেন, ১৬২টি সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ৭ লাখ ৯৮ হাজার ১৩০ জন শিক্ষার্থীকে মাসিক ৮০০ টাকা হারে বৃত্তি প্রদান করা হয়। জানুয়ারি থেকে জুন ২০১৭ পর্যন্ত সময়ে ৩৭৭ কোটি ৪১ লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ৪টি বিভাগীয় শহরে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। আরো ৪টি বিভাগে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন প্রক্রিয়াধীন রয়েছে।

মন্ত্রী বলেন, কারিগরি শিক্ষার বিস্তারে সবাইকে এগিয়ে আসতে হবে। কারিগরি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা বিতরণে অগ্রণী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ টাকা নির্ধারিত সময়ে ও নিরাপদে পৌঁছে দেয়ার জন্য আরো উন্নতমানের পদ্ধতি ব্যবহারের আহবান জানান তিনি।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর, অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্ম্দ শামস-উল ইসলাম, বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশনস্ অফিসার ড. মো. মোখলেছুর রহমান এবং স্টেপ-এর প্রকল্প পরিচালক এ বি এম আজাদ বক্তৃতা করেন।

কর্মশালায় অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখার ৫ শতাধিক শাখা মানেজার ও কর্মকর্তা এবং বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কারিগরি শিক্ষার ওপর আমাদের উন্নয়ন নির্ভর করছে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৫:৪৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭