ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভাতিজাকে অপহরণ করে ২ কোটি টাকা মুক্তিপণ দাবি, দুইজন গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:  

গাজীপুরের কালীগঞ্জে ভাতিজাকে অপহরণ করে দুই কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। জমির পূর্বশত্রুতার জেরে হৃদয় মৃধাকে অপহরণ করেন তার চাচা মোমেন মৃধা ও আট থেকে দশজন সন্ত্রাসী। এ সময় তাকে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারধর, জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। এ ঘটনায় চাচা মোমেন মৃধা ও সাকিব হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।

কালীগঞ্জ উপজেলার কালিকুটি ব্রিজসংলগ্ন (পূর্বাচল) নীরব এলাকায় ঘটনাটি ঘটে। ভিকটিমের মা ঝরনা আক্তার বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, হৃদয় মৃধার কালীগঞ্জ থানাধীন পারাবর্তার (পূর্বাচল ২৮নং সেক্টরের) ৩ কাটা জমির প্লটটি জোরপূর্বক জবর-দখল করে নেওয়ার জন্য মোমেন মৃধা দীর্ঘদিন যাবত চাপ দিয়ে আসছিল। ৯ মার্চ বিকালে হৃদয় প্রাইভেটকার নিয়ে গাড়ি কেনার উদ্দেশ্যে ১৭ লাখ ৬০ হাজার টাকাসহ বন্ধুদের নিয়ে উত্তরা রওনা দেয়। এ সময় পূর্বাচল কালিকুটি ব্রিজ এলাকায় পৌঁছলে ওতপেতে থাকা রিপন তার সন্ত্রাসী বাহিনীদের নিয়ে পথ রোধ করে।

পরে হৃদয়কে অস্ত্রের মুখে জিম্মি করে একটি প্র্যাডো গাড়িতে করে রূপগঞ্জের ধামসি এলাকার জঙ্গলবাড়ি রিসোর্টে নিয়ে আসা হয়। এখানে মধ্যযুগীয় কায়দায় তার হাত-পা বেঁধে রাতভর মারধর করে বাম পা ভেঙে ফেলে সন্ত্রাসীরা। সেখান থেকে হৃদয়কে ঢাকা রাজউক অফিসে নিয়ে হাজিরা খাতাসহ সাদা স্ট্যাম্পে প্রায় ২০ থেকে ২১টি স্বাক্ষর নেয় রিপন বাহিনী।

পরে ১০ মার্চ রাতে হৃদয়কে পুনরায় রূপায়ণ সিটির একটি গোপন কক্ষে নিয়ে মারধর করে ২ কোটি টাকা চাঁদা দাবি করা হয়।

মারধরের একপর্যায়ে তার অবস্থা গুরুতর হলে রাত ১টার দিকে কৌশলে উত্তরা রিহাব সেন্টারে কর্মরতদের খবর দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়।

হৃদয়ের পরিবার তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে থানার শরণাপন্ন হন।

বিষয়টি এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরে ১১ মার্চ দুপুরে অজ্ঞাত নাম্বার থেকে নিখোঁজ হৃদয়ের বাবাকে ফোন দিয়ে হৃদয় কী হয় তা জিজ্ঞাসা করে। পরে তার বাবার উত্তরে জানানো হয়, হৃদয় উত্তরা রিহাব সেন্টারে আছে। পরে থানা পুলিশের সহায়তায় ১১ মার্চ রাতে উত্তরা মাদক নিরাময় সেন্টার থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় চাচা মোমেন মৃধা ও সাকিব হাসানকে কালীগঞ্জ থানা পুলিশ রূপগঞ্জের ধামসি এলাকার রিপন মিয়ার গোপন আস্তানা জঙ্গলবাড়ি রিসোর্ট থেকে গ্রেফতার করে। পরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মামলা করার পর থেকে ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নিতে অপহরণ ও হত্যাসহ বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, সন্ত্রাসীদের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা।

উলুখোলা পুলিশ ফাঁড়ির ওসি জামাল উদ্দিন জানান, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে উত্তরা মাদক নিরাময় সেন্টার থেকে আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভাতিজাকে অপহরণ করে ২ কোটি টাকা মুক্তিপণ দাবি, দুইজন গ্রেফতার

আপডেট সময় ০৬:৪৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬