ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শরিফুলের পেশোয়ারের কাছে হারল রিশাদের রাওয়ালপিন্ডি

আকাশ স্পোর্টস ডেস্ক : 

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশি দুই ক্রিকেটার শরিফুল ইসলাম ও রিশাদ হোসেনের দলের লড়াইয়ে জয় পেয়েছে পেশোয়ার জালমি। রাওয়ালপিন্ডি পিন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে শরিফুলের দল।

ম্যাচে বল হাতে রিশাদ হোসেন প্রথম দুই ওভারে নিয়ন্ত্রিত বোলিং করেন, তৃতীয় ওভারে অস্ট্রেলিয়ার অ্যারন হার্ডিকে ফিরিয়ে পান মৌসুমের প্রথম উইকেট। তবে শেষ ওভারে ১৮ রান খরচ করে কিছুটা ছন্দ হারান তিনি। শেষ পর্যন্ত ৪ ওভারে ৩৫ রান দিয়ে নেন ১ উইকেট।

অন্যদিকে, পিএসএলে অভিষেক ম্যাচ খেলেন শরিফুল ইসলাম। শুরুতে বেশ আঁটসাঁট বোলিং করলেও উইকেটের দেখা পাননি বাঁহাতি এই পেসার। ৪ ওভারে ৩১ রান দিলেও ছিলেন উইকেটশূন্য।

২১৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে পেশোয়ার। ওপেনিং জুটিতে বাবর আজম ও মোহাম্মদ হারিস ৭৮ রান যোগ করেন। বাবর ২৮ বলে ৩৯ এবং হারিস ২৮ বলে ৪৭ রান করে আউট হন।

মধ্যভাগে রিশাদের আঘাতে কিছুটা চাপে পড়লেও শেষ দিকে মাইকেল ব্রেসওয়েল ও আব্দুল সামাদের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচ নিজেদের করে নেয় পেশোয়ার। সামাদ ১১ বলে ৩৩ রান করে ফেরেন, আর ব্রেসওয়েল ১৭ বলে ৩৫ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে পিন্ডিজ ৪ উইকেটে তোলে ২১৪ রান। ওপেনার ইয়াসির খান ৪৬ বলে ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান করেন ৩২ বলে ৪১ রান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শরিফুলের পেশোয়ারের কাছে হারল রিশাদের রাওয়ালপিন্ডি

আপডেট সময় ০৭:৪৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬