ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিএনপি রাজপথে থেকে গ্রেফতারি পরোয়ানা প্রতিরোধ করবে: মঈন খান

অাকাশ জাতীয় ডেস্ক:

দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি রাজপথে থেকে এ গ্রেফতারি পরোয়ানা প্রতিরোধ করবে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের জনগণের ভালোবাসা বর্তমান অগণতান্ত্রিক প্রধানমন্ত্রীর চেয়ে খালেদা জিয়া বেশি পেয়েছেন। তিনি মিথ্যা মামলায় ভয় পান না। সরকার তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিরাট অন্যায় করেছে। এছাড়া আমরা এই গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তুলবো।

তিনি আরো বলেন, মানুষকে ভয় দেখিয়ে রাখা যায়। সারাজীবন সব মানুষকে ভয় দেখিয়ে রাখা যায় না। সরকারকে এটা বুঝতে হবে। এছাড়া আমরা আইনের শাসন চাই, বিশৃঙ্খলা চাই না। সরকার জানে জনগণ তাদের সঙ্গে নেই, তাই তারা দমনের পথকে বেছে নিয়েছে। সরকার সেই আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের দমন করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি রাজপথে থেকে গ্রেফতারি পরোয়ানা প্রতিরোধ করবে: মঈন খান

আপডেট সময় ০৪:৪৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭