ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

যশোরে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

আকাশ জাতীয় ডেস্ক:

যশোর-নড়াইল মহাসড়কে শুক্রবার বিকেলে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস আগুনে ভস্মীভূত হয়েছে। তবে বাসটির যাত্রীরা সবাই অক্ষত আছেন। পুলিশ জানায়, বিকেল চারটার দিকে যশোর শহরের মণিহার বাসস্ট্যান্ড থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় নড়াইল এক্সপ্রেস-এর একটি বাস। কিছুক্ষণ পর বাসটি সদর উপজেলার ফতেপুর এলাকায় পৌঁছালে বাসটির ইঞ্জিনে আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি বিকট শব্দে বিস্ফোরণ হওয়ার পর বাসটির ইঞ্জিনে আগুন ধরে যায়। সাথে সাথে যাত্রীরা দরজা, জানালা দিয়ে যে যেভাবে পেরেছে বের হয়ে যান। যাত্রীরা সবাই অক্ষত আছেন। দ্রুতই বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে ও তা ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসে আগুন ধরার ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কটিতে যান চলাচল বন্ধ ছিল। আগুন নেভানোর পর মহাসড়কটিতে যান চলাচল আবার স্বাভাবিক হয় বলে জানিয়েছে পুলিশ।

যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান, বাসটি ছাড়ার আগে বাসের চালক গাড়ির ত্রুটির বিষয়টি মালিকপক্ষকে জানিয়েছিল। কিন্তু তারপরও মালিকদের জোরাজুরিতে চালক বাসটি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

যশোরে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

আপডেট সময় ০৭:০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬