ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নাহিদ-শরিফুলদের নিয়ে শক্তিশালী বোলিংয়ে আশাবাদী বাবর

আকাশ স্পোর্টস ডেস্ক :

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর আগে নিজেদের বোলিং বিভাগ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পেশাওয়ার জালমির অধিনায়ক বাবর আজম। তার বিশ্বাস, নতুন মৌসুমে শক্তিশালী বোলিং আক্রমণ দিয়ে গতবারের ব্যর্থতা কাটিয়ে উঠতে পারবে দল।

এবারের আসরে পেশাওয়ার জালমির হয়ে খেলছেন বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানা। এছাড়া আমির জামাল, খুররাম শাহজাদ, শাহনাওয়াজ দাহানি, সুফিয়ান মুকিম ও মাইকেল ব্রেসওয়েলসহ বেশ কয়েকজন বোলারকে নিয়ে গড়া হয়েছে শক্তিশালী বোলিং ইউনিট।

টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়কদের সংবাদ সম্মেলনে বাবর বলেন, গত কয়েক মৌসুমে বোলিং দুর্বলতার কারণে দল ভুগেছে। তবে এবার নতুন খেলোয়াড়দের নিয়ে সেই দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, ‘পরিকল্পনা বাস্তবায়নই মূল বিষয়। আমরা কী সমন্বয় নিয়ে নামছি সেটা বড় নয়, মাঠে সেটি কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারছি সেটাই গুরুত্বপূর্ণ।’

২০১৭ সালের পর আর পিএসএলের শিরোপা জিততে পারেনি পেশাওয়ার জালমি। গত কয়েক আসরে বোলিং ব্যর্থতার কারণে দলটি একাধিকবার ২০০-র বেশি রান হজম করেছে। এবার সেই দুর্বলতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তাদের।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে রাওয়ালপিন্ডি পিন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে জালমি। দলে বাংলাদেশের তানজিদ হাসান তামিমও রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

নাহিদ-শরিফুলদের নিয়ে শক্তিশালী বোলিংয়ে আশাবাদী বাবর

আপডেট সময় ০৭:৩৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬