ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব টিকতো না: ট্রাম্প বেনজীরকে দেশে ফিরিয়ে আনার কাজ চলমান: উপদেষ্টা জাহেদ লেবাননে হামলা বরদাশত করা হবে না: ইরান রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী প্রবাসীকে বিদায় জানাতে গিয়ে খাদে মাইক্রোবাস, নিহত নারী, আহত ৮ লালমনিরহাটে ভুট্টাক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ: ডিএমপি কমিশনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, অংশীদার হিসেবে দেখতে চায় সরকার : তথ্যমন্ত্রী সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার

পিএসএলে খেলতে পাকিস্তান গেলেন তামিম রিশাদ

আকাশ স্পোর্টস ডেস্ক :

আগামী ২৬ মার্চ মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে দল পেয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ ছয়জন ক্রিকেটার।

পিএসএলে অংশ নিতে গতকাল সোমবার সকালের একটি ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন পেস বোলার মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম আর ওপেনার পারভেজ হোসেন ইমন।

আজ মঙ্গলবার সকালে ঢাকা ছেড়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম ও লেগ স্পিনার রিশাদ হোসেন। দেশ ছাড়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে নিশ্চিত করেছেন এই দুই তরুণ তারকা।

এবারের আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে মাঠ মাতাবেন লেগ স্পিনার রিশাদ। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করা ওপেনার তানজিদ হাসান তামিম খেলবেন পেশোয়ার জালমির হয়ে। নিলামে অবিক্রীত থাকা তামিমকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

আগামী মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের প্রস্তুতির জন্য পিএসএলে সুযোগ পাওয়া ৬ ক্রিকেটারকে ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বিসিবি। এরপরই তাদের দেশে ফিরতে হবে।

এবারের পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারদের বেশ ভালোই কদর দেখা গেছে। এর মধ্যে মোস্তাফিজুর রহমান সরাসরি চুক্তিতে এবং বাকিরা নিলাম ও পরবর্তীতে চুক্তির মাধ্যমে দল পেয়েছেন।

পেশোয়ার জালমিতে নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম। লাহোর কালান্দার্সে মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। রাওয়ালপিন্ডি পিন্ডিজে রিশাদ হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল

পিএসএলে খেলতে পাকিস্তান গেলেন তামিম রিশাদ

আপডেট সময় ০৮:৪০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬