ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাবনার বড়াল নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক: 

পাবনার সাঁথিয়ায় বড়াল নদী থেকে জাহিদ হাসান (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার সিলন্দা বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জাহিদ চাটমোহর উপজেলার অমৃতকুন্ডা হাটপাড়া গ্রামের কাজেম প্রামাণিকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জাহিদ কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ২০ মার্চ সন্ধ্যায় ফরিদপুর উপজেলার ডেমরা গ্রামে শ্বশুরবাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর সোমবার দুপুরে সিলন্দা বাজার এলাকায় নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেলে পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন।

সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নগরবাড়ি নৌ-পুলিশের ইনচার্জ ফকরুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাবনার বড়াল নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:৪২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬