ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিসিবির গেম ডেভেলপমেন্টের দায়িত্বে নান্নু

আকাশ স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচনের পর গেম ডেভলেপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পান ইসতিয়াক সাদেক। তিনি বিসিবি থেকে পদত্যাগ করায় নতুন করে এই বিভাগে চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন আসিফ আকবর। আর গেম ডেভলেপমেন্ট কমিটির হেড অব অপারেশন্স হিসেবে রয়েছেন হাবিবুল বাশার সুমন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশাল প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে যাচ্ছেন। হাবিবুল বাশার প্রধান নির্বাচক হলে তার রেখে যাওয়া গেম ডেভলেপমেন্ট কমিটির হেড অব অপারেশন্সের দায়িত্ব পেতে পারেন জাতীয় দলের সাবেক আরেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু।

মিনহাজুল আবেদী নান্নু প্রধান নির্বাচক হওয়ার জন্য আবেদন করতে পারেন বলেও শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত তিনি সেই পথে হাঁটেননি।

গেম ডেভলেপমেন্ট কমিটিতে কাজ করতে আগ্রহী কিনা জানতে চাইলে অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, ‘বিসিবি থেকে এখনও কোনো কিছু জানতে পারিনি। যদি প্রস্তাব আসে অবশ্যই ভেবে দেখব। কারণ এখানে কাজ করার জায়গা রয়েছে। দেখি এ বিষয়ে হয়তো তাড়াতাড়ি জানতে পারব।’

এদিকে নান্নু-বাশার দুজনই ছিলেন বিসিবির নির্বাচক প্যানেলের সদস্য। ২০২৪ সালের শুরুতে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয় বিসিবি। তখন গাজী আশরাফ হোসেন লিপুকে প্রধান নির্বাচক করা হয়। তার সঙ্গে চুক্তির মেয়াদ এই মাসেই শেষ হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

বিসিবির গেম ডেভেলপমেন্টের দায়িত্বে নান্নু

আপডেট সময় ১০:৫০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬