ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত গুলি করে ১৯ লাখ টাকা ছিনতাই: ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে এক মাস বয়সি শিশুকে টিকার পরিবর্তে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন এক চোখের দৃষ্টি হারিয়েছেন ইমরান খান পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয়, এটি রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত: প্রতিরক্ষা উপদেষ্টা সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী ফিলিপাইনের সিনেটে গোলাগুলি, সিনেটরকে গ্রেপ্তারের চেষ্টা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান চীনে পৌঁছেছেন ট্রাম্প, স্বাগত জানালেন ভাইস প্রেসিডেন্ট

কওমি মাদরাসা বোর্ডের বেফাকের ফল প্রকাশ

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৯৫ শতাংশ।

বুধবার বেলা ১১টায় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় বেফাক মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবারের পরীক্ষায় মোট দুই লাখ ৮৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে মুমতাজ (স্টার মার্ক) পেয়েছেন ৫৩ হাজার ৫০০ জন, জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫ হাজার ৭৪৭ জন, জায়্যিদ (২য় বিভাগ) ৬৫ হাজার ৬৭৩ জন এবং মাকবুল (৩য় বিভাগ) পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৭১ জন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বেফাকের নিজস্ব ওয়েবসাইট www.wifaqresult.com-এ ফলাফলের বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে।

এর আগে, গত ১৭ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সারা দেশে ৭টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৫৪ হাজার ৩৬ জন। এর মধ্যে দরসিয়াতের ছাত্র ১ লাখ ৩ হাজার ৫৮৪ জন এবং ছাত্রী ২ লাখ ৯ হাজার ২৪২ জন।

এছাড়া তাহফিজুল কোরআনে ছাত্র ৩৭ হাজার ৬৮৫ জন, ছাত্রী দুই হাজার ৪৭৪ জন এবং ইলমুত তাজবিদ ওয়াল কিরাআতে এক হাজার ৫১ জন পরীক্ষার্থী অংশ নেন। সারাদেশের ৫৯৮টি দরসিয়াত ছাত্র ও এক হাজার ৩৩৮টি ছাত্রী কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দাওরায়ে হাদিস পরীক্ষার ফল ২৪ মার্চ-

এদিকে দাওরায়ে হাদিসের পরীক্ষার ফলাফল ঘোষণার তারিখও জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া। বুধবার (১৮ মার্চ) আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৭ হিজরির দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফল আগামী ২৪ মার্চ দুপুর ২টার পর প্রকাশিত হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত স্থায়ী কমিটির সভায় আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান ফলাফল ঘোষণা করবেন। সভায় পরীক্ষা মনিটরিং সেলের সদস্যবৃন্দ, পরীক্ষা উপকমিটির সদস্যবৃন্দ এবং নিরীক্ষকবৃন্দ উপস্থিত থাকবেন।

ফলাফল প্রকাশের পর নিচের লিংকে প্রবেশ করে ব্যক্তিগত ও মাদরাসার ফলাফল দেখা যাবে: https://hems.alhaiatululya.org, https://hems.alhaiatululya.org/exam-result

সকল মাদরাসার অ্যাডমিন HEMS সফটওয়্যারের নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব মাদরাসার ফলাফল প্রিন্ট করতে পারবেন।

বোর্ড অ্যাডমিনরাও নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব অধিভুক্ত সকল মাদরাসার ফলাফল দেখতে ও প্রিন্ট করতে পারবেন।

প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি সারা দেশে একযোগে দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু হয়ে চলে ১০ দিন। এবার ২৫৯টি কেন্দ্রে সর্বমোট ২৩ হাজার ৮৮১ জন এই পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ১৫ হাজার ২৬৮ এবং ছাত্রী সংখ্যা ৮ হাজার ৬১৩ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত

কওমি মাদরাসা বোর্ডের বেফাকের ফল প্রকাশ

আপডেট সময় ০৩:৩৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬