ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা আলমারির ড্রয়ারে মিলল শিশুর মরদেহ, সন্দেহভাজনকে গণপিটুনিতে হত্যা নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণের পর ভবনে আগুন, দগ্ধ তিন

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার রাত পৌনে ১১টায় শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

অগ্নিদগ্ধ হলেন, রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭)। তাদেরকে আলহেরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেকে) পাঠানো হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বুধবার পৌনে ১১টার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় আ. সাহিদ সুপার ভিউ নামের একটি ভবনের সামনের বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। ট্রান্সফরমার বিস্ফোরণে সৃষ্ট আগুন আশপাশে ছড়িয়ে পড়লে তিনজন দগ্ধ হন। এ সময় ওই ভবনের কয়েকটি কক্ষে আগুন লাগে।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। দগ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল হেরা হাসপাতালে নেয়া হয়। পরে সেখানকার কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় পাঠান। আগুন লাগার কারণ ফায়ার সার্ভিস জানাতে পারলেও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি বড় বড় বিপণি বিতান, পাইকারি কাপড়ের বাজার থাকায় ঈদ মার্কেট উপলক্ষ্যে বেশ জনসমাগম ছিল। আগুনের এ ঘটনায় আশপাশের শপিং মলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে যান চলাচল ঘণ্টাখানেক বন্ধ ছিল।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, আগুন লাগার কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ফুলকি ছিটকে গিয়ে বেশ কয়েকজন দগ্ধ হয়েছে। শতশত মানুষ ছুটাছুটি করে অনেকে আহত হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূরুল করিম বলেন, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রান্সফরমার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুনে ফুলকি ছিটকে কয়েকজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একদিনে ৩১ হাজার বার লাফ, স্কাইডাইভিংয়ে নতুন বিশ্বরেকর্ড

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণের পর ভবনে আগুন, দগ্ধ তিন

আপডেট সময় ১০:০২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬