ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রতিশ্রুতি মোতাবেক বিপিএলের টুর্নামেন্ট সেরার টাকা মাঠকর্মীদের দিলেন শরিফুল

আকাশ স্পোর্টস ডেস্ক :

বিপিএলের দ্বাদশ আসরের পর্দা নেমেছে অনেক আগেই। সেই আসরে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে শিরোপা জিতেছিল রাজশাহী ওয়ারিয়র্স। ফাইনালে দল হেরে গেলেও আসরের সর্বোচ্চ ২৬ উইকেট শিকার করে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন শরিফুল ইসলাম। বিপিএলের ইতিহাসে প্রথম কোনো বিশেষজ্ঞ বোলার হিসেবে এ পুরস্কার জিতে অনন্য এক নজিরও গড়েছেন তিনি।

ট্রফির পাশাপাশি ১০ লাখ টাকার অর্থ পুরস্কারও পেয়েছিলেন এ পেসার। তবে সেই সময় তিনি নগদ অর্থ হাতে পাননি। কয়েক দিন পর সেই অর্থ বুঝে পাওয়ার পরই পুরো টাকা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠকর্মীদের হাতে তুলে দেন শরিফুল।

চলমান বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজেও দলে আছেন শরিফুল। যদিও বুধবার (১১ মার্চ) অনুষ্ঠিত প্রথম ম্যাচে একাদশে জায়গা হয়নি তার। অন্যদিকে সুযোগ পেয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফার (৫ উইকেট) তুলে নিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রতিশ্রুতি মোতাবেক বিপিএলের টুর্নামেন্ট সেরার টাকা মাঠকর্মীদের দিলেন শরিফুল

আপডেট সময় ১১:৩৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬