ঢাকা ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাসে যৌন হয়রানির শিকার চবি ছাত্রী, অভিযুক্ত আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থী শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে চলন্ত বাসে যৌন হয়রানির ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে দ্রুতযান পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তিনি নগরী থেকে ক্যাম্পাসে ফিরছিলেন। বাসটি চৌধুরীরহাট এলাকায় পৌঁছালে তার পেছনের সিটে বসা এক ব্যক্তি সিটের ফাঁক দিয়ে তার শরীরে স্পর্শ করেন। বিষয়টি বুঝতে পেরে তিনি প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি দাবি করেন, তিনি নাকি ঘুমিয়ে ছিলেন এবং ইচ্ছাকৃতভাবে কিছু করেননি। তবে এ কথা বিশ্বাস না করে ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষার্থী তাকে কয়েকটি চড় মারেন।

এ সময় বাসে থাকা অন্যান্য যাত্রী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাটি জানতে পেরে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পরে উপস্থিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়াকে বিষয়টি জানান।

পরে তাদের পরামর্শে অভিযুক্ত ব্যক্তিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে সহকারী প্রক্টর নুরুল হুদা কানন জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে পুলিশের কাছে সোপর্দ করা হবে।

অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন রাজমিস্ত্রি। তার বাড়ি কুমিল্লার মুরাদনগরে হলেও বর্তমানে তিনি চট্টগ্রামের ফতেহাবাদ এলাকায় বসবাস করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইচ্ছাকৃতভাবে ওই শিক্ষার্থীর শরীরে স্পর্শ করার কথা স্বীকার করেছেন।

চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া বলেন, ঘটনার সময় আমাকে ফোন দিলে আমি বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে ছিলাম। পরে তাদের অভিযুক্ত ব্যক্তিকে সেখানে নিয়ে আসতে বলি। এরপর আমরা তাকে নিয়ে ক্যাম্পাসের পুলিশ বক্সে যাই এবং প্রক্টরিয়াল বডিকে বিষয়টি জানাই। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি তার দোষ স্বীকার করেন। পরে অভিযুক্ত ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অধিদপ্তরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাসে যৌন হয়রানির শিকার চবি ছাত্রী, অভিযুক্ত আটক

আপডেট সময় ০৯:০০:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬