ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ সিরিজে বাবরকে না রাখায় ক্ষুব্ধ সাবেকরা

আকাশ স্পোর্টস ডেস্ক :

আগামী রোববার ৮ মার্চ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

আসন্ন এই সফরকে সামনে রেখে গতকাল দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৫ সদস্যের সেই দলে জায়গা হয়নি পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটসম্যান বাবর আজমের। দলের নেতৃত্বে থাকছেন শাহিন শাহ আফ্রিদি।

ওয়ানডে দল থেকে বাবরের বাদ পড়াকে চমকই বলতে হবে। কারণ সর্বশেষ ওয়ানডে সিরিজেও সেঞ্চুরি পেয়েছেন বাবর। পাকিস্তানের সাবেক এই অধিনায়ককে বাদ দেওয়া ক্ষুব্ধ মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার বলেন, ‘বিশ্বকাপের আর মাত্র আট মাস বাকি। বাংলাদেশ সিরিজের জন্য যাদের নেওয়া হয়েছে, তারাই কি বিশ্বকাপের মূল দলে থাকবে? যদি এই নতুন ক্রিকেটাররা ব্যর্থ হয়, তাহলে যাদের বাদ দেওয়া হয়েছে তাদের কি আবার ফিরিয়ে আনা হবে? দলের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার ধারণা দরকার।’

আমির আরও বলেন, ‘আপনারা কি সাইম ও বাবরকে টি–টোয়েন্টিতে পারফরম্যান্সের ভিত্তিতে ওয়ানডে দল থেকে বাদ দিয়েছেন, নাকি এই সংস্করণ (ওয়ানডে) থেকে তাদের বাদ দেওয়া হয়েছে? প্রথমে এই প্রশ্নের উত্তর জানা দরকার। যদি ফর্মের অভাবে তারা বাদ পড়ে, তাহলে দলে ফিরতে কোন ওয়ানডে খেলবে? এটা আমার দ্বিতীয় প্রশ্ন।’

আমিরের সঙ্গে সুর মিলিয়ে পাকিস্তানের সাবেক তারকা ওপেনার আহমেদ শেহজাদ বলেন, ‘বাবরকে বাদ দেওয়ার আগে কি তার সঙ্গে আলোচনা করা হয়েছিল? যদি তা-ই হয়, তাহলে কারণটা বলুন। যদি সে পাকিস্তান ক্রিকেটের ক্ষতি করে থাকে, সেটাও স্পষ্ট করুন। কিন্তু যদি তা না হয়, তাহলে তার সঙ্গে এমন আচরণ করা ঠিক হয়নি।’

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান সিরিজের দল ঘোষণা নিয়ে হতাশ পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমকে নেওয়াটাই ছিল অবাক করার মতো। এবার তাকে বাদ দেওয়া হয়েছে। যদি তাকে বাদ দেওয়াটা কেবল বিশ্রামের ব্যাপার না হয়, তাহলে ব্যাপারটা চমকে দেওয়ার মতোই। এসব আজেবাজে সিদ্ধান্ত কে নিচ্ছে?’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সিরিজে বাবরকে না রাখায় ক্ষুব্ধ সাবেকরা

আপডেট সময় ০৫:২২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬