ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

বান্দরবানে অগ্নিকাণ্ডে রেস্টুরেন্টসহ ৪ ঘরবাড়ি ভস্মীভূত

আকাশ জাতীয় ডেস্ক:  

বান্দরবান শহরের উজানীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি রেস্টুরেন্টসহ চারটি ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। সোমবার (২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উজানীপাড়া এলাকার রেক্যাইং রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে রেস্টুরেন্টসহ চারটি ঘরবাড়ি ভস্মীভূত হয়।

এলাকার বাসিন্দা উ থোয়াই প্রু জানান, ভোরে রেস্টুরেন্টের আশপাশে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মান্নান আনসারী বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি আরও জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

বান্দরবানে অগ্নিকাণ্ডে রেস্টুরেন্টসহ ৪ ঘরবাড়ি ভস্মীভূত

আপডেট সময় ১০:৪৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬