ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

নবগঠিত সরকারের প্রতি হাবিপ্রবির ভিসির অভিনন্দন বার্তা

আকাশ জাতীয় ডেস্ক: 

নবগঠিত সরকারের প্রতি হাবিপ্রবির ভিসির অভিনন্দন বার্তাগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা উষ্ণ অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। একই সঙ্গে মন্ত্রিসভার নবনির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ এবং জাতীয় সংসদের সম্মানিত সদস্যদের প্রতিও তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

মঙ্গলবার এক অভিনন্দন বার্তায় তিনি দেশের জনগণের প্রত্যাশা পূরণে তাঁদের ওপর অর্পিত মহান দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ আজ বৈশ্বিক পরিমণ্ডলে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে অবস্থান করছে। এই গুরুত্বপূর্ণ সময়ে দেশ পরিচালনার গুরুদায়িত্ব গ্রহণকারী সরকারের প্রতি জনগণের প্রত্যাশা আকাশচুম্বী। বিশেষ করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে নবগঠিত সরকার কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনগণের বিপুল ভোটে নির্বাচিত বর্তমান সরকারের সময় জাতীয় ঐক্য সুদৃঢ় হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, বৈষম্যহীন সমাজ বিনির্মাণ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে বলেও তিনি প্রত্যাশা করেন।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষা ও গবেষণার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অবদান রেখে চলেছে। বর্তমান সরকার ও সংশ্লিষ্ট সকল মহলের সার্বিক সহযোগিতায় হাবিপ্রবির শিক্ষা ও গবেষণার ক্ষেত্র আরও সম্প্রসারিত ও সমৃদ্ধ হবে বলে তিনি বিশ্বাস করেন।

সবশেষে তিনি প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যবৃন্দ ও জাতীয় সংসদের সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

নবগঠিত সরকারের প্রতি হাবিপ্রবির ভিসির অভিনন্দন বার্তা

আপডেট সময় ০৭:৪০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬