ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাটহাজারীতে রাবেতা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

আকাশ জাতীয় ডেস্ক :

দেশের সবচেয়ে বড় ও প্রাচীন ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার তত্ত্বাবধানে পরিচালিত ‘রাবেতাতুল মাদারিসিদ দ্বীনিয়্যাহ আল-মারকাজিয়্যাহ’ (রাবেতা) শিক্ষাবোর্ডের প্রথম কেন্দ্রীয় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৯৬ দশমিক ৯৭ শতাংশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়।

বোর্ডের প্রধান পৃষ্ঠপোষক আল্লামা শেখ আহমদ, চেয়ারম্যান মুফতি খলীল আহমদ কাসেমী, মহাসচিব মুফতি জসিমুদ্দীন ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ফোরকান আহমদ ফল ঘোষণা করেন।

বোর্ড সূত্র জানায়, দেশের চারটি জোনের অধীনে ২৪৯টি কেন্দ্রে হিফজুল কোরআন ও কিতাব বিভাগের প্রাথমিক স্তর (নাহু-সরফ) শ্রেণির মোট ৮ হাজার ৯৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৪ হাজার ১০২ জন ‘মুমতাজ’ বিভাগে উত্তীর্ণ হয়েছেন।

ফল প্রকাশ অনুষ্ঠানটি পরিচালনা করেন বোর্ডের উপ-সচিব মাওলানা রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, বোর্ড কর্মকর্তাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় পাঁচ শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরাও এতে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বোর্ডের কার্যক্রম, কেন্দ্রীয় সনদ পরীক্ষা আয়োজন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

বোর্ড চেয়ারম্যান মুফতি খলীল আহমদ কাসেমী প্রথম শিক্ষাবর্ষের কেন্দ্রীয় পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট মাদ্রাসার পরিচালক, শিক্ষাসচিব ও পরীক্ষকদের ধন্যবাদ জানান।

শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ বলেন, বোর্ডভুক্ত মাদ্রাসাগুলোকে কওমি শিক্ষার স্বকীয় বৈশিষ্ট্য ও দারুল উলূম দেওবন্দের অনুসৃত নীতিমালা সমুন্নত রেখে শিক্ষাকার্যক্রম পরিচালনা করতে হবে।

তিনি শিক্ষার্থীদের ইলম অর্জনের পাশাপাশি উত্তম চরিত্র, আমল ও নৈতিকতার চর্চায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মনে রাখতে হবে, দুনিয়াবী চাওয়া-পাওয়া নয়, বরং দ্বীনের প্রচার-প্রসার ও মহান খিদমত আঞ্জাম দেওয়াই কাওমি মাদ্রাসা প্রতিষ্ঠার মুখ্য উদ্দেশ্য।

মহাসচিব মুফতি জসিমুদ্দীন বলেন, মহান আল্লাহর রহমতে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বশীলদের প্রচেষ্টায় প্রথম শিক্ষাবর্ষের কেন্দ্রীয় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ফলাফলের হার্ডকপি দেশব্যাপী কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে এবং শিক্ষার্থীরা অনলাইনেও ফল জানতে পারবে।

ফলপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নাজিরহাট বড় মাদ্রাসার মুহতামিম মুফতি হাবীবুর রহমান কাসেমী, মেখল হামিউচ্ছুন্নাহ মাদ্রাসার মুহতামিম আল্লামা ওসমান ফয়জী, আল্লামা মুহাম্মদ ওমর কাসেমী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, ড. মাওলানা নুরুল আবছার আযহারী, চারিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ওসমান সাঈদী, ফতেপুর মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা আশরাফ, মাওলানা ইসমাঈল খান ফয়জী, ঝিনাইদহ প্রতিনিধি মুফতি শহীদুল্লাহ, বরগুনা প্রতিনিধি মাওলানা গোলাম মাওলা, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা জাকারিয়া হাসনাবাদী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

হাটহাজারীতে রাবেতা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

আপডেট সময় ০৫:৫৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬