ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ চলাকালে সেনাবাহিনীর একটি এএইচ-ওয়ানএস হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা দুই ক্রু সদস্যই নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (৯ ফেব্রুয়ারি) দেশটির উত্তরাঞ্চলীয় গাপইয়ং কাউন্টিতে এ ঘটনা ঘটে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা দুই ক্রু সদস্যই নিহত হন বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সকাল প্রায় ১১টার কিছু পর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুই ক্রু সদস্যকে দ্রুত কাছাকাছি হাসপাতালে নেওয়া হলেও তাদের মৃত ঘোষণা করা হয়।

দুর্ঘটনার পর সেনাবাহিনী তাদের সব এএইচ-ওয়ানএস হেলিকপ্টারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। একইসঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি জরুরি তদন্ত দল গঠন করেছে।

সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ওই প্রশিক্ষণে ইঞ্জিন বন্ধ না করে জরুরি অবতরণের অনুশীলন করা হচ্ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

আপডেট সময় ১০:১৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬