ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণের দাবি বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের

আকাশ জাতীয় ডেস্ক : 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুটি পরীক্ষার তারিখ ও সময় পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে ছাত্রদল। শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে এ দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত আবেদনপত্রটি উপাচার্যের কাছে হস্তান্তর করেন।

আবেদনপত্রে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে অধিকাংশ শিক্ষার্থী নিজ নিজ এলাকায় ভোট দিতে যাবেন। এই অবস্থায় আগামী ৯ ও ১৫ ফেব্রুয়ারির নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হলে অনেক শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ ব্যাহত হতে পারে। তাই শিক্ষার্থীদের নাগরিক দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে পরীক্ষাগুলো পরবর্তী সুবিধাজনক সময়ে পুনর্নির্ধারণের দাবি জানানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জনগণ এবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে। অনেক শিক্ষার্থী ভোট দিতে বাড়ি যাবেন। সে কারণে নির্বাচনের আগে ও পরে নির্ধারিত পরীক্ষাগুলো স্থগিত করে পুনর্নির্ধারণের দাবি জানানো হয়েছে।

তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তাদের সুবিধার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করেছি। আশা করছি, প্রশাসন শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণের দাবি বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের

আপডেট সময় ০৮:৫০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬