ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইসরায়েলের বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ, কি ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র?

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার পরিকল্পনা সাজাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর ইলাতের ঠিক দক্ষিণে অবস্থিত আকাবা উপসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। ইরানকে চাপে ফেলার অংশ হিসেবেই এই জাহাজ মোতায়েন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।

শুক্রবার ইসরায়েলের ইয়নেট নিউজ জানিয়েছে, ওয়াশিংটন ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ বন্দরে বন্দরে নোঙর করেছে। ইরানে হামলার পরিকল্পনা সাজানোর অংশ হিসেবে মিশর ও জর্ডানের কাছাকাছি ইসরায়েলের ইলাতে বন্দরের সীমান্তের কাছে এ যুদ্ধজাহাজ নোঙর করে রাখা হয়েছে।

তবে এই মোতায়েন এমন এক সময়ে, যখন ইরানকে ঘিরে চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন—ইরান পারমাণবিক চুক্তিতে রাজি না হলে কিংবা অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে সহিংসতা বন্ধ না করলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চলে রয়েছে ছয়টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী এবং তিনটি যুদ্ধজাহাজ। তবে তেহরানে যুক্তরাষ্ট্রের হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

তিনি বলেন, মার্কিনিরা বারবার যুদ্ধের হুমকি দিয়েছে। কিন্তু ইরানি জাতি এসব হুমকিতে ভয় পায় না। আমরা আগ্রাসন শুরু করি না, তবে কেউ আক্রমণ করলে শক্ত জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে, তবে তা আর সীমিত থাকবে না। যুক্তরাষ্ট্রের জানা উচিত—যদি তারা যুদ্ধ শুরু করে, তবে এবার তা হবে একটি আঞ্চলিক যুদ্ধ।

গতকাল রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ করছে। তবে তেহরানের এই হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলনে নতুন রেকর্ড গড়ল জিটিসি

ইসরায়েলের বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ, কি ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র?

আপডেট সময় ১০:৪৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬