ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বামীকে নিয়ে শবনম ফারিয়ার আবেগঘন বার্তা

আকাশ বিনোদন ডেস্ক : 

অভিনেত্রী শবনম ফারিয়া। গত ১৯ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি। স্বামী তানজিম তৈয়বের সঙ্গে কেমন কাটছে তাদের সংসার জীবন, তার নমুনা পাওয়া গেলে সামাজিক মাধ্যমে। স্বামীর একটি ছবি পোস্ট করে বিয়ের পর নতুন জীবনের অনুভূতির কথা তুলে ধরেছেন এই অভিনেত্রী।

স্বামীকে নিয়ে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে শবনম ফারিয়া লেখেন, ‘স্বামীকে দায়িত্ব নিতে দেখে এবং একজন প্রকৃত পুরুষের মতো আচরণ করতে দেখে মনটা কৃতজ্ঞতায় ভরে গেছে। কারণ আল্লাহ এমন একজন সহজ-সরল ও আন্তরিক আত্মার মানুষের সঙ্গে জীবন ভাগ করে নেওয়ার সুযোগ দিয়েছেন।’

অভিনেত্রীর ভাষায়, ‘এই সময়ে এমন একজন মানুষ পাওয়া আল্লাহর সরাসরি নিয়ামত ছাড়া আর কিছুই নয়।’

পোস্টে অভিনেত্রী আরও জানান, একসময় তিনি আবার বিয়ে করার বিষয়ে নিজেই দ্বিধায় ছিলেন। তখন তাঁর কাছের মানুষরা তাঁকে আশ্বস্ত করে বলেছিলেন—তিনি অনেক কষ্ট সহ্য করেছেন, আল্লাহ তাঁকে যথেষ্ট পরীক্ষা নিয়েছেন, ইন শা আল্লাহ সামনে সবকিছু ভালো হবে।

তিনি লেখেন, ‘মাত্র তিন দিন আগে নিজেদের নতুন বাসায় উঠেছি। এই অল্প সময়েই শাশুড়ির ছোট ছেলেটিকে নিজের ঘরের কর্তা হিসেবে দায়িত্ব নিতে দেখে মনে হচ্ছে, জীবন সত্যিই সার্থক হয়ে উঠেছে।’

২০১৩ সালে তিনি অল টাইম দৌড়ের উপর নাটকে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। পরে একক থেকে শুরু করে ধারাবাহিক নাটকে অভিনয় করে পান দর্শকপ্রিয়তা। অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমা দিয়ে তাঁর অভিষেক হয় বড় পর্দায়।

২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। আনুষ্ঠানিক বিয়ের ঠিক ১ বছর ৯ মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় ফারিয়া ও অপুর। এরপর গেল বছর ১৯ সেপ্টেম্বর তানজিম তৈয়বকে বিয়ে করেন শবনম ফারিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বামীকে নিয়ে শবনম ফারিয়ার আবেগঘন বার্তা

আপডেট সময় ০৯:২৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬