ঢাকা ১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপের আগে নিপাহ ভাইরাসের ‘হানা’, ভারতে খেলা নিয়ে সংশয়ে অস্ট্রেলিয়া

আকাশ স্পোর্টস ডেস্ক :

নিপা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নাকি ভারতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। পাকিস্তানের গণমাধ্যম এমন খবর প্রকাশ করতে না করতেই এবার অস্ট্রেলিয়া উদ্বেগ জানাল এই ভাইরাস নিয়ে। ভারতে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসকাণ্ডের গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার। খবর এনডিটিভির।

তিনি জানান, নিপা ভাইরাস নিয়ে আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি।

স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার শুক্রবার জানান, গত ডিসেম্বর ভারতে শুরু হওয়া নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।

নাইন নেটওয়ার্ক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বাটলার আরও বলেন, ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এরপরও অস্ট্রেলিয়া বিষয়টি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তার ভাষায়, “এটি অত্যন্ত গুরুতর একটি ভাইরাস, তাই আমরা একে হালকাভাবে দেখছি না।”

অস্ট্রেলিয়া জানিয়েছে, ভারত ফেরত যাত্রীদের নিয়ে এখনই এয়ারপোর্টে কড়াকড়ি আরোপের কিছু নেই। যদিও এশিয়ার বিভিন্ন দেশে বিমানবন্দরে স্ক্রিনিং শুরু হয়েছে।

বাটলার জানিয়েছেন, এই পরিস্থিতিকে অস্ট্রেলিয়া গুরুত্বের সঙ্গে নিচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, “অস্ট্রেলিয়ায় আসা অসুস্থ যাত্রীদের জন্য আমাদের প্রোটকল পরিবর্তন করার পরামর্শ আপাতত নেই। ইতোমধ্যে এ সম্পর্কিত প্রোটকল রয়েছে। তবে আমরা এটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব।” এ সময় তিনি এই ভাইরাস নিয়ন্ত্রণে আসবে এমন আশাও ব্যক্ত করেন।

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দল ভারতে বিশ্বকাপ খেলতে রাজি না হলে আইসিসি সবচেয়ে বড় যে চ্যালেঞ্জের মুখে পড়বে- তা হলো ভেন্যু পরিবর্তন। মাত্র কিছু দিন আগে ভেন্যু পরিবর্তন সম্ভব নয় বলে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে অন্তর্ভুক্ত করেছে স্কটল্যান্ডকে। বাংলাদেশ তাদের বিশ্বকাপ ম্যাচগুলো ভারতের বিপক্ষে সহ-আয়োজক শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল। তবে আইসিসি জানিয়ে দেয়, এখন আর ভেন্যু পরিবর্তনের সুযোগ নেই। যদিও বিশ্বকাপ আয়োজনের জন্য শেষমেশ সব ম্যাচ শ্রীলঙ্কাতেই নিতে হয় কিনা, নিপা ভাই’রাসের প্রাদুর্ভাবের পর এখন জোরেশোরে উঠছে এই প্রশ্ন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বকাপের আগে নিপাহ ভাইরাসের ‘হানা’, ভারতে খেলা নিয়ে সংশয়ে অস্ট্রেলিয়া

আপডেট সময় ০১:৪০:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬