ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে হানি ট্র্যাপে ফেলে দুই যুবককে মারধর-লুট, ৩ জন গ্রেফতার বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রদূতের এমপিরা নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সংসদ সভাপতিকে সম্মান জানাবেন: স্পিকার এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: সংসদে আইনমন্ত্রী করের হার না বাড়িয়ে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে: তিতুমীর ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ পদ না পেয়ে ফেসবুক লাইভে কাঁদলেন যুবদল নেতা ২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফুটবল, ৫০ লাখে উন্নীত করার পরিকল্পনা: মাহদী আমিন

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে শ্রীলঙ্কায় এলিট নিরাপত্তা বাহিনী প্রস্তুত

আকাশ স্পোর্টস ডেস্ক : 

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কি না তা এখনো অনিশ্চিত। এমনকি বিশ্বকাপে খেললেও তারা ভারত ম্যাচ বয়কট করতে পারে, এমন গুঞ্জন চলছে। তবে এসব অনিশ্চয়তার মাঝেই সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কা ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে।

বিশ্বকাপের সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত ও পাকিস্তানের ‘এ’ গ্রুপের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। এই ম্যাচের নিরাপত্তা জোরদার করতে শ্রীলঙ্কা এলিট সশস্ত্র বাহিনী মোতায়েন করবে।

শ্রীলঙ্কা ক্রীড়া মন্ত্রী সুনিল কুমারা গামাগে বুধবার রাতে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে আয়োজন করার ওপর শ্রীলঙ্কা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং ভারত-পাকিস্তানের ম্যাচগুলোতে বিশেষ নজর রাখা হচ্ছে।’

পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা জানান, সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তায় নিয়োজিত এলিট কমান্ডো ইউনিটগুলোই বিশ্বকাপের অংশগ্রহণকারী দলের নিরাপত্তায় মোতায়েন করা হবে। এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিমানবন্দর থেকে বের হওয়া থেকে আবার বিমানে ওঠা পর্যন্ত তাদের সশস্ত্র নিরাপত্তার আওতায় রাখা হবে।’

শ্রীলঙ্কার পাশাপাশি সহ-আয়োজক দেশ ভারতেও টুর্নামেন্ট চলবে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত শ্রীলঙ্কায় মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে শ্রীলঙ্কায় এলিট নিরাপত্তা বাহিনী প্রস্তুত

আপডেট সময় ০২:৪০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬