ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত খুলছে কৃত্রিম বুদ্ধিমত্তা

আকাশ নিউজ ডেস্ক : 

মাত্র আড়াই দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এমন এক কাজ করেছে, যা মানুষের জ্যোতির্বিজ্ঞানীদের করতে বছরের পর বছর সময় লাগত। নাসার হাবল স্পেস টেলিস্কোপের ৩৫ বছরের প্রায় ১০ কোটি ছবি বিশ্লেষণ করে এআই ১ হাজার ৩০০–এর বেশি বিরল মহাজাগতিক বস্তু শনাক্ত করেছে। এর অনেকগুলোই আগে কখনো বৈজ্ঞানিক গবেষণায় নথিভুক্ত হয়নি।

ইউরোপীয় মহাকাশ সংস্থার গবেষক ডেভিড ও’রায়ান ও পাবলো গোমেজ ‘অ্যানোমালিম্যাচ’ নামে একটি নিউরাল নেটওয়ার্ক (মানুষের মস্তিষ্কের মতো কাজ করা এআই ব্যবস্থা) তৈরি করেন। এটি হাবল লেগেসি আর্কাইভে প্রয়োগ করা হয়। পুরো ৩৫ বছরের তথ্য একসঙ্গে বিশ্লেষণ করে অস্বাভাবিক মহাজাগতিক বস্তু খোঁজার এটি প্রথম উদ্যোগ। গবেষণাটি সোমবার ‘অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

চিহ্নিত বস্তুগুলোর মধ্যে রয়েছে ১৩৮টি সম্ভাব্য গ্র্যাভিটেশনাল লেন্স, ৪১৭টি নতুন গ্যালাক্সি সংযুক্তির ঘটনা, ১৮টি জেলিফিশ গ্যালাক্সি এবং দুটি সংঘর্ষজনিত রিং গ্যালাক্সি। পাশাপাশি কিছু প্রোটোপ্ল্যানেটারি ডিস্কও ধরা পড়েছে, যেগুলো দেখতে হ্যামবার্গার বা প্রজাপতির মতো।

গবেষকদের মতে, শনাক্ত বস্তুগুলোর প্রায় ৬৫ শতাংশের কোনো আগের বৈজ্ঞানিক রেফারেন্স নেই। অর্থাৎ এগুলো জ্যোতির্বিজ্ঞানের জন্য একেবারেই নতুন। বিপুল তথ্যের চাপ সামলাতে এআই এখন বড় ভরসা হয়ে উঠছে। সামনে আরও শক্তিশালী টেলিস্কোপ চালু হলে এ ধরনের প্রযুক্তি নতুন অজানা মহাবিশ্ব উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত খুলছে কৃত্রিম বুদ্ধিমত্তা

আপডেট সময় ১০:৩০:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬