ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফান্ড তৈরি করে বেকার শিক্ষার্থীদের জন্য পুঁজির ব্যবস্থা করব: তাসনিম জারা

আকাশ জাতীয় ডেস্ক : 

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বলেছেন, অনেক তরুণ-তরুণী পড়ালেখা করেছেন কিন্তু চাকরি হচ্ছে না। মেধা আছে তবে পুঁজি নেই৷ স্টার্টআপ ঢাকা-৯ নামে একটা ফান্ড তৈরি করে বেকার শিক্ষার্থীদের জন্য প্রাথমিক পুঁজির ব্যবস্থা করব। যারা ঘরে বসে ব্যবসা করতে চান, তাদের জন্যও পুঁজির ব্যবস্থা করা হবে৷

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজারবাগ সেন্ট্রাল জামে মসজিদ এলাকাসহ ওই আসনের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন তিনি। এ সময় এসব কথা বলেন তিনি।

তাসনিম জারা বলেন, আমি ফুটবল মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। সচেতনভাবেই আমরা প্রচারণা একটু ভিন্নভাবে করছি। কোনো শোডাউন, মিছিল বা পোস্টার লাগাচ্ছি না। লাউডস্পিকারের ব্যবহারও এড়িয়ে চলছি, যাতে মানুষের ভোগান্তি না হয়।

তিনি বলেন, অলিগলি, পাড়া-মহল্লা, এমনকি বস্তি এলাকাতেও গিয়ে মানুষের সঙ্গে কথা বলছি। সাড়া পাচ্ছি কল্পনার বাইরে। মানুষ গাড়ি বা রিকশা থেকে নেমে কথা বলছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। নারী-পুরুষ, তরুণ-বয়স্ক—সব বয়সের মানুষের কাছ থেকেই ভালোবাসা পাচ্ছি।

নিজের নির্বাচনি ইশতেহার নিয়ে তাসনিম জারা জানান, শিক্ষাব্যবস্থা নিয়ে অনেক অভিভাবক উদ্বেগ প্রকাশ করেছেন। তার পরিকল্পনার মধ্যে রয়েছে স্কুলগুলোতে আধুনিক বিজ্ঞানাগার ও ভাষাগার স্থাপন, মানসিক স্বাস্থ্য ও সহশিক্ষা কার্যক্রম জোরদার করা এবং শিক্ষার্থীদের জন্য এআই ও কোডিং শেখার সুযোগ তৈরি করা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফান্ড তৈরি করে বেকার শিক্ষার্থীদের জন্য পুঁজির ব্যবস্থা করব: তাসনিম জারা

আপডেট সময় ০৯:৪৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬