ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইউক্রেনে যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার হামলা, নিহত ১২

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

মার্কিন মধ্যস্থতায় প্রায় চার বছরের যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে কিয়েভ-মস্কো আলোচনা শুরুর পরও ইউক্রেনে আক্রমণ অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে।

গণমাধ্যমের খবরে বলা হয়, জ্বালানি অবকাঠামোগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলার ফলে হতাহত ছাড়াও লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। এ ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, বোমাবর্ষণ চলমান শান্তি প্রচেষ্টাকে ব্যাবপভাবে ক্ষতিগ্রস্ত করছে।

কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাতে উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে একটি ড্রোন প্রায় ২০০ যাত্রী বহনকারী ট্রেনের একটি বগিতে আঘাত করে। এতে সঙ্গে সঙ্গেই কয়েকজন নিহত হন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেনকো।

এ বিষয়ে এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘ট্রেনের বগিতে বেসামরিক নাগরিকদের হত্যার কোনো সামরিক যুক্তি নেই এবং এমনটি হতে পারে না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলনে নতুন রেকর্ড গড়ল জিটিসি

ইউক্রেনে যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার হামলা, নিহত ১২

আপডেট সময় ১০:৪৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬