ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

বিপিএল জয় রাজশাহীর ক্রিকেটকে এগিয়ে নিতে সাহায্য করবে : শান্ত

আকাশ স্পোর্টস ডেস্ক :  

‘রাজশাহীর ফ্যান-ফলোয়ার যে দর্শক আছে তারা আমাদের সাপোর্ট করেছে। পাশাপাশি আমরা তাদের কাপটা এনে দিতে পেরেছি, এটা একটা গর্বের বিষয়। এই (বিপিএল) জয়টা রাজশাহীর ক্রিকেটকে অনেক দূরে এগিয়ে নিতে সাহায্য করবে। এখানে অনেক ইয়াং ক্রিকেটার আছে যারা স্বপ্ন দেখে বাংলাদেশ টিমে খেলবে, বিপিএল খেলবে। আমি মনে করি, তাদেরকে অনেক হেল্প করবে।’

সোমবার দুপুরে ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স দলটির খেলোয়াড়রা ছাদখোলা বাসে রাজশাহী শহর ঘোরেন। ছাদখোলা বাসে চড়ে শহর প্রদক্ষিণ করেন শান্ত-মুশফিকরা। এ সময় ক্রিকেটপ্রেমী রাজশাহীর মানুষ তাদের বরণ করে নেন।

শান্ত বলেন, রাজশাহীর হয়ে প্রথম বছর বিপিএল খেলা এবং ট্রফি জয়, এটা বাড়তি আনন্দের বিষয়। রাজশাহীর লোকাল ছেলে হিসেবে প্রথমবার রাজশাহীর হয়ে খেলতে পেড়ে এবং কাপ জিততে পেড়ে খুবই আনন্দের এবং খুবই ভালো লাগছে।

বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গে শান্ত বলেন, বিশ্বকাপ ক্রিকেট খেলতে না পারা প্রতিটি ক্রিকেটারের জন্য ডিফিকাল্ট। অ্যাজ এ প্লেয়ার আমরা, সবসময় তো চাই ক্রিকেট খেলতে। কিন্তু এখানে বিসিবি বলেন বা আমাদের উপরে যারা দায়িত্বে আছেন আমাদের গার্ডিয়ান, তারা যেটা ভালো মনে করেছেন সে ডিসিশনই নিয়েছেন। যে ডিসিশনটা আমাদের ক্রিকেট বোর্ড এবং গভর্মেন্ট থেকে এসেছে এটা আমি পূর্ণ সম্মান জানায়।

তিনি বলেন, আমার মনে হয় যে রাজশাহীতে ফ্যান বলেন, ক্রিকেটার বলেন, সবাই ক্রিকেটকে নিয়ে অনেক আনন্দ করে, উল্লাস করে থাকে। এটা একটা ইমোশনের জায়গা। কেউ একজন বলছিলেন এখান (রাজশাহী) থেকে অনেক বড় বড় ক্রিকেট খেলোয়াড় অতীতে এসেছেন। এখনো খেলছেন। এটা আমাদের জন্য গর্বের একটা বিষয়। একজন খেলোয়াড় হিসেবে এটা আমাদের ইমোশনের জায়গা। আমরা এবার রাজশাহীতে কাপটা নিয়ে আসতে পেড়েছি।

রাজশাহীর ক্রিকেট প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন টুর্নামেন্ট আর আগের মতো হয় না রাজশাহীতে। রাজশাহী দায়িত্বে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, টুর্নামেন্টগুলোর আগের মত আয়োজন করেন। প্লেয়ারদের খেলার সুযোগ তৈরি করে দেন। এখানে মাঠ বা ক্রিকেটের যে ফ্যাসিলিটিগুলো আছে, ঠিকভাবে উন্নত করেন তাহলে আমার মনে হয় বিপিএল বা ইন্টারন্যাশনাল ম্যাচগুলো রাজশাহীতে আসবে। এর মাধ্যমে রাজশাহীতে বড় বড় ক্রিকেটাররা বের হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

বিপিএল জয় রাজশাহীর ক্রিকেটকে এগিয়ে নিতে সাহায্য করবে : শান্ত

আপডেট সময় ০৫:১৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬