ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি

আকাশ জাতীয় ডেস্ক : 

ঢাকা–১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি বলেছেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। টাকার অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত থাকবে না।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে ৯ নম্বর ওয়ার্ডের গাবতলি সিটি কলোনিতে ‘মায়ের ডাক’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

সকাল থেকেই শত শত রোগীর উপস্থিতিতে মেডিক্যাল ক্যাম্প প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। নারী, শিশু ও বয়স্কদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।

তুলি বলেন, বিশেষ করে শিশু ও মায়েদের জন্য কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা পরিকল্পিত পদক্ষেপ নেব। সাধারণ মানুষ যেন চিকিৎসা নিয়ে দুশ্চিন্তামুক্ত থাকতে পারে—এটাই আমাদের অঙ্গীকার।

নির্বাচনী প্রসঙ্গে ভোটারদের সতর্ক করে তিনি বলেন, রাতের অন্ধকারে কেউ কালো টাকা নিয়ে এলে সেই টাকা নিলেও ভোট দেবেন না। কেউ বিকাশ নম্বর বা ভোটার আইডি কার্ড চাইলে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে ধরিয়ে দিন। ভয় পাবেন না—আমি সব সময় আপনাদের পাশে আছি, থাকব ইনশাল্লাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করেই চীনে নামল ইরানের মাহান এয়ার

সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি

আপডেট সময় ০১:১৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬