ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী স্ত্রীকে ভিডিও কলে রেখে গ্রামপুলিশের আত্মহত্যা চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

ভুয়া পাস ব্যবহার করে মালয়েশিয়া ছাড়ার সময় বাংলাদেশি আটক

আকাশ নিউজ ডেস্ক :  

ভুয়া অস্থায়ী কর্মভিসা বা পাস লাওয়াতান কেরজা সেমেন্তারা (পিএলকেএস) ব্যবহার করে বাংলাদেশে ফেরার চেষ্টাকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা।

সোমবার (১৯ জানুয়ারি) কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ১৮ জানুয়ারি বিকাল আনুমানিক ৪টা ৪০ মিনিটে কেএলআইএ টার্মিনাল–২ এর আন্তর্জাতিক প্রস্থান হলে নিয়মিত ইমিগ্রেশন যাচাইয়ের সময় তাকে আটক করা হয়।

আটক যাত্রী সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে এয়ারএশিয়ার একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রার কথা ছিল।

প্রাথমিক তদন্তে দেখা যায়, ৩৯ বছর বয়সি ওই বাংলাদেশি নাগরিকের পাসপোর্টে একটি ই-পাস সংযুক্ত ছিল, যা অস্থায়ী কর্মভিসা হিসাবে দেখানো হয়। তবে পরবর্তী যাচাইয়ে পাসটি বৈধ নয় এবং ভুয়া বলে সন্দেহ করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করে কেএলআইএ টার্মিনাল–২ এর ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়। পরে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে একেপিএস কেএলআইএর এনফোর্সমেন্ট বিভাগে হস্তান্তর করা হয়েছে।

একেপিএস কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা জোরদারে সংস্থাটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ভ্রমণ নথি বা ইমিগ্রেশন পাসের অপব্যবহারের কোনো প্রচেষ্টার ক্ষেত্রেই ছাড় দেওয়া হবে না।

সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

ভুয়া পাস ব্যবহার করে মালয়েশিয়া ছাড়ার সময় বাংলাদেশি আটক

আপডেট সময় ১০:৩৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬